বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

নবাবগঞ্জে সেনা বাহিনীতে চাকুরীর ভূয়া নিয়োগপত্র দেয়ার অভিযোগে মামলা

রিপোটারের নাম
  • আপডেট সময় : শনিবার, ২১ নভেম্বর, ২০২০
  • ৪৯১ বার পঠিত

নবাবগঞ্জ (দিনাজপুর) থেকে সৈয়দ হারুনুর রশীদ।- দিনাজপুরের নবাবগঞ্জ থানায় বাংলাদেশ সেনাবাহিনীতে চাকুরীর ভূয়া নিয়োগ পত্র দেয়ার অভিযোগে একটি মামলা দায়ের হয়েছে। বৃহস্পতিবার উপজেলার দাউদপুর ইউনিয়নের পরমানন্দপুর গ্রামের মৃত নজিব উদ্দীনের ছেলে শহিদুল ইসলাম বাদী হয়ে ওই মামলাটি দায়ের করেছেন। নবাবগঞ্জ থানার ওসি অশোক কুমার চৌহান মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন। মামলা সূত্রে জানা যায় উপজেলার দাউদপুরের মৃত আঃ ছাত্তারের ছেলে ও মামলার অভিযুক্ত মোনায়েম কাজী মামলার বাদী শহিদুল ইসলামের ছেলে রফিকুল ইসলামকে বাংলাদেশ সেনা বাহিনীতে চাকুরী নিয়ে দেয়ার কথা বলে তার নিকট থেকে ৬ লাখ ১৭ হাজার টাকা গ্রহন করে। এর পর রফিকুল ইসলামকে বাংলাদেশ সেনা বাহিনীর চাকুরী হয়েছে এমন একটি নিয়োগ পত্র দিয়ে দেয়। ওই নিয়োগ পত্র নিয়ে রফিকুল ইসলাম যথাস্থানে চাকুরীতে যোগদান করতে গেলে সেখানকার কর্তৃপক্ষ সেটি ভ’য়া নিয়োগ পত্র বলে জানায়। পরে বিষয়টি নিয়ে এলাকায় একাধিক বার শালিস বৈঠক হয়। এতে কোন সমাধান না হওয়ায় রফিকুলের পিতা শহিদুল ইসলাম ওই মামলাটি দায়ের করেন। পুলিশ জানায় মামলার অভিযুক্ত মোনায়েম কাজী পলাতক রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com