বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

দিনাজপুরে সমাজসেবা কার্যালয়ের সুদমুক্ত ক্ষুদ্রঋণ বিতরণ

রিপোটারের নাম
  • আপডেট সময় : সোমবার, ২৩ নভেম্বর, ২০২০
  • ২৭১ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর।- দিনাজপুরে বিভিন্ন ওয়ার্ডের কয়েকটি দলের সদস্যদের মাঝে সুদমুক্ত ক্ষুদ্রঋণ বিতরণ করেছে শহর সমাজসেবা কার্যালয়। শহরের তিনটি ওয়ার্ডে মোট ১৪ লাখ ৩৫ হাজার টাকার ক্ষুদ্র ঋণ বিতরণ করা হয়।

আজ সোমবার বিকেলে শহরের পাটুয়াপাড়াস্থ কার্যালয়ে উক্ত সুদমুক্ত ক্ষুদ্রঋণ বিতরণ করেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক মো. আবুবকর সিদ্দীক। এসময় শহর সমাজসেবা কর্মকর্তা মো. মাইনুল ইসলাম এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা ও শহর সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তাগণ। শহর সমাজসেবা কার্যালয় সূত্রে জানা গেছে, দিনাজপুর পৌর এলাকার ৩নং ওয়ার্ডের খালপাড়া গ্রামে ২৮ জন সদস্যের মাঝে ৬ লাখ ৮০ হাজার টাকা, ৪নং ওয়ার্ডের সুইহারী খালপাড়া গ্রামের ৩টি দলে ২১ জন সদস্যের মাঝে ৪ লাখ ২০ হাজার টাকা এবং ৮নং ওয়ার্ডের ২টি দলে ১৬ জন সদস্যের মাঝে ৩ লাখ ৩৫ হাজার টাকাসহ মোট ৬৫ জনের মাঝে ১৪ লাখ ৩৫ হাজার টাকার সুদমুক্ত ক্ষুদ্রঋণ বিতরণ করেছে শহর সমাজসেবা কার্যালয়।

প্রসঙ্গত, দিনাজপুর শহরের প্রত্যেক ওয়ার্ডের হতদরিদ্র নারীদের উন্নয়নে বর্তমান সরকারের সুদমুক্ত ক্ষুদ্রঋণ প্রকল্প তাদের মাঝে আশার সঞ্চার জাগিয়েছে বলে জানান শহর সমাজসেবা কর্মকর্তা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com