বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

মিঠাপুকুরে নিখোঁজের চার দিন পর শিশুর লাশ উদ্ধার

রিপোটারের নাম
  • আপডেট সময় : সোমবার, ২৩ নভেম্বর, ২০২০
  • ৩৯৩ বার পঠিত

রংপুর প্রতিনিধি।- রংপুরের মিঠাপুকুরে নিখোঁজের ৪দিন পর ধানক্ষেত থেকে গোলাম রাব্বি (৭) নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।

আজ সোমবার দুপুরে গোপালপুর গোকর্ন সুলুঙ্গা এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। এ ঘটনায় অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মিঠাপুকুর উপজেলার গোপালপুর গোকর্ন গ্রামের রফিকুল ইসলামের শিশুপুত্র গোলাম রাব্বি (৭) গত শুক্রবার বিকেলে নিখোঁঁজ হয়। এরপর তার স্বজনেরা বিভিন্নস্থানে খোঁজাখুঁজি করতে থাকেন। কিন্তু কোথাও তার সন্ধান পাননি। এ ঘটনায় তার মা থানায় একটি সাধারন ডায়েরী করেছিলেন। এর ৪দিন পর সোমবার সকালে বাড়ির পাশে একটি ধানক্ষেতে লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন স্থানীয়রা। পরে দুপুরে ঘটনাস্থলে গিয়ে পুলিশ লাশটি উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।

মিঠাপুকুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জাকির হোসেন বলেন, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। সম্ভবত. দুস্কৃতিকারীরা

তাকে হত্যার পর লাশ ধাতক্ষেতে ফেলে পালিয়েছে। এ ঘটনায় অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা হয়েছে। আসামীদের সনান্ত করে দ্রুত গ্রেফতারের চেষ্টা করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com