বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

বিরামপুরে শিবলী সাদিক এমপির আগমনে আওয়ামীলীগের পথসভা

রিপোটারের নাম
  • আপডেট সময় : বুধবার, ২৫ নভেম্বর, ২০২০
  • ৩৯৯ বার পঠিত

এবিএম মুছা, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি।- দিনাজপুর-৬ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য মোঃ শিবলী সাদিক সিঙ্গাপুরে সফল অপারেশন ও চিকিৎসা শেষে সুস্থ্য হয়ে নিজ নির্বাচনী এলাকায় আগমন উপলক্ষে বিরামপুর উপজেলা ও পৌর আওয়ামীলীগের উদ্যোগে মঙ্গলবার (২৪ নভেম্বর) বেলা ৩টায় রেল স্টেশন চত্বরে পথসভা অনুষ্ঠিত হয়েছে। ঢাকা থেকে নীলসাগর এক্সপ্রেস ট্রেনে বিরামপুর রেল স্টেশন এসে পৌঁছালে দিনাজপুর-৬ নির্বাচনী এলাকা বিরামপুর, নবাবগঞ্জ, হাকিমপুর ও ঘোড়াঘাট এ চার উপজেলার আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ ও অন্যান্য অঙ্গসহযোগী সংগঠন, বিরামপুর প্রেসক্লাব এবং স্থানীয় বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে ফুল ছিটিয়ে ও ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান খায়রুল আলম রাজুর সঞ্চালনায় পথসভায় প্রধান অতিথি হিসেবে এম,পি শিবলী সাদিক তাঁর রোগমুক্তি ও দীর্ঘায়ুর জন্য মহান সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা করায় নির্বাচনী এলাকার সর্ব স্তরের জনগণকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান। এতে আরো বক্তব্য রাখেন, পৌর মেয়র আলহাজ্ব লিয়াকত আলী সরকার টুটুল।
এসময় অন্যান্যদের মধ্েয আরো উপস্থিত ছিলেন, হাকিমপুর উপজেলা চেয়ারম্যান হারুনুর রশিদ, হাকিমপুর পৌর মেয়র জামিল হোসেন চলন্ত, বিরামপুর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শিবেশ কুন্ডু, নাড়ু গোপাল কুন্ডু, যুগ্ম সাধারণ সম্পাদক গোলজার হোসেন, সাংগঠনিক সম্পাদক মোসফিকুর রহমান, দপ্তর সম্পাদক মামুনুর রশিদ মামুন, পৌর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, পৌর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, উপজেলা যুবলীগের সভাপতি আবু হেনা মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক মাহবুব আলম বকুল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক ও উপজেলা ভাইস চেয়ারম্যান মেজবাউল ইসলাম মন্ডল, উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রাজ্জ্বাক, সিনিয়র সহ-সভাপতি মৃত্যুঞ্জয় স্বদেশ প্রমূখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com