বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

ঘোড়াঘাটে সাতটি ব্যবসা প্রতিষ্ঠানে জরিমানা

রিপোটারের নাম
  • আপডেট সময় : বুধবার, ২৫ নভেম্বর, ২০২০
  • ২৯৯ বার পঠিত

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি।- দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় ৭ ব্যবসা প্রতিষ্ঠানের মালিকের কাছ থেকে জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাফিউল ইসলাম।
আজ বুধবার তিনি এ জরিমানা আদায় করেন। জরিমানাকৃত প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১টি ঔষধের দোকান, ২টি রেস্টুরেন্ট, ২টি ভ্যারাইটি ষ্টোর ও ২টি কাঁচামালের দোকান মোট ৭ ব্যবসা প্রতিষ্ঠানের মালিকের কাছ থেকে ২৮ হাজার টাকা জরিমানা আদায় করেন।
ঘোড়াঘাট উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাফিউল ইসলাম জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯, ড্রাগ অ্যাক্ট ও দন্ড বিধির ধারায় ব্যবসায়ী প্রতিষ্ঠানে জরিমানা আদায় করা হয় ও মেয়াদ উত্তীর্ণ ঔষধ জব্দ করা হয়।
ভ্রাম্যমান আদালত পরিচালনা কার্যক্রমে উপস্থিত ছিলেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর দিনাজপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (এডি) মমতাজ বেগম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ কামাল হোসেন সরকার, উপজেলা স্যানেটারি পরিদর্শক মোঃ ইসরাইল হোসেন ও র‌্যাব সদস্যরা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com