বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

পলাশবাড়ীতে ভবন মালিক কর্তৃক সোনালী ব্যাংকের কর্মকর্তা কর্মচারী লাঞ্ছিত

রিপোটারের নাম
  • আপডেট সময় : শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২০
  • ৫০৩ বার পঠিত

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধা।- গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার সোনালী ব্যাংক শাখার ভবন মালিক কর্তৃক শাখাটির কর্মকর্তাদের লাঞ্ছিত ও কর্মচারীদের মারধর করা হয়েছে।  গত ২৪ নভেম্বর মঙ্গলবার শাখাটিতে ঢুকে কর্মকর্তাদের নানাভাবে অকথ্যভাষায় গালিগালাজ করত লাঞ্চিত করেন ও কর্মচারিরা উত্তেজিত ব্যক্তিদের থামাতে গেলে কর্মচারিদের চড় মারেন ভবন মালিক শহিদুল ইসলাম বাদশা , এসময় আরো উত্তেজিত হন তার ছোট দুই ভাই আজাদুল ইসলাম ও সাজেদুল ইসলাম , ছেলে শিউলসহ পরিবারের সদস্যরা। পরে বিষয়টি শাখাটির ম্যানেজারের অফিস কক্ষে সাংবাদিকদের উপস্থিতিতে আপোষ মিমাংসা করা হলেও তারপরে দিন এঘটনাকে কেন্দ্র করে সেসময়ে শাখাটির কমকর্তা ও কর্মচারিদের গালিগালাজের প্রতিবাদ করায় উপজেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সদস্য সচিব ও যুবলীগ নেতা আশরাফুল ইসলাম তিতাসের পরিবারের উপর নতুন করে ২৫ নভেম্বর বুধবার হামলা করে শহিদুল ইসলাম বাদশা গং। এসময় তিতাসের বড় বোন উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি সাবিনা ইয়াসমিন ঝুনুকে শ্লীলতাহানি ও সহ সভাপতি তিতাসের স্ত্রী বিলকিস বেগম, ভাগিনা রুপম,মহব্বত ,ভাই রিকু কে মারধর এঘটনায় শহিদুল ইসলাম বাদশার ছেলেও আহত হন। এঘটানর পর হতে আতংকিত কর্মকর্তা কর্মচারীদের ন্যায় সচেতন গ্রাহক সহ সচেতন মহলের দাবী অতিদ্রুত শাখাটি ভবন পরিবর্তন করে অন্যত্র নেওয়ায় দাবী জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com