বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

গোবিন্দগঞ্জে শ্যামলী পরিবহনে তল্লাশি করে ৫০ বোতল ফেন্সিডিলসহ আটক ২

রিপোটারের নাম
  • আপডেট সময় : শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২০
  • ৩১২ বার পঠিত

ছাদেকুল ইসলাম রুবেল, গাইবান্ধা।- গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানা পুলিশের অভিযানে শ্যামলী পরিবহন নাইট কোচ তল্লাশি করে ৫০ বোতল ফেন্সিডিল সহ ২ জনকে আটক করা হয়েছে।

থানা সূত্রে জানা যায়,গতকাল ২৫ নভেম্বর দিবাগত রাত অনুমানিক দেড় ঘটিকার সময় গোবিন্দগঞ্জ থানার এসআই আকতার, অনিমেষ ও এএসআই মাসুদের সমন্বয়ে একটি টিম নিয়মিত চেকিং এর সময় ঘোড়াঘাট-গোবিন্দগন্জ আঞ্চলিক মহাসড়কের কাঁটামোড় নামক স্থানে দিনাজপুর হতে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি নাইট কোচ বাসে অভিযান চালিয়ে বাসযাত্রী মাদককারবারি দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার ভদুরিয়া গ্রামের আব্দুর রহিমের ছেলে ১। আসাদুল ইসলাম (২৭ ও ঘোড়াঘাট থানার দামুদারপুর গ্রামের লাল মিয়ার ছেলে ২।সাদ্দাম হোসেন (২৪) এর সাথে থাকা ব্যাগ তল্লাশি করে ৫০ বোতল ভারতীয় ফেনসিডিল ও নকল ফেনসিডিল তৈরির মালামালসহ এ দুজন মাদককারবারিকে আটক করে।

এ বিষয়ে থানা অফিসার ইনচার্জ একেএম মেহেদী হাসান জানান , আটককৃত আসামি সাদ্দাম নকল ফেনসিডিল তৈরির কাজে জড়িত। এদের বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১টি মামলা রুজু করা হয়েছে। উদ্ধারকৃত ৫০ বোতল ফেনসিডিলের মূল্য অনুমানিক ৩৫ হাজার টাকা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com