বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

ধর্মের ভুল ব্যাখ্যা দিয়ে বিভেদ সৃষ্টিকারীদের  বিরুদ্ধে স্বোচ্চার হতে হবে -এমপি মনোরঞ্জন শীল গোপাল

রিপোটারের নাম
  • আপডেট সময় : শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২০
  • ৪৯৩ বার পঠিত

ফজিবর রহমান বাবু ।- দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য ও হিন্দু ধর্মীয় কল্যান ট্রাস্টে সিনিয়র সহ-সভাপতি মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, সব ধর্মের মানুষের রক্তে গড়া আমাদের লাল-সবুজের পতাকা এদেশের অসাম্প্রদায়িকতার প্রতীক। তিনি বলেন, সাম্প্রদায়িক রাষ্ট্রব্যবস্থা থেকে বেরিয়ে এসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিস্টান- সব ধর্মের ৩০ লাখ মানুষের রক্তের বিনিময়ে আমরা গড়েছি অসাম্প্রদায়িক বাংলাদেশ। এখানে সাম্প্রদায়িক অপশক্তির কোনো স্থান নেই। যারা ধর্মের ভুল ব্যাখ্যা দিয়ে বিভেদ সৃষ্টি করতে চায় তাদের বিরুদ্ধে স্বোচ্চার হতে হবে। সব ধর্মই বলে মানবতার সেবাই পরম ধর্ম। তাই দেশে শান্তি বজায় রাখতে হলে ধর্মের কোনো বিকল্প নেই।
২৬ নভেম্বর ২০২০ বৃহস্পতিবার রাতে কাহারোল উপজেলার তারগাঁ ইউনিয়নে ছাতইল শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম হরি মন্দিরে উত্থান একাদশী উপলক্ষে ধর্মীয় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদেও সাবেক চেয়ারম্যান মো. মামুনুর রশীদ চৌধুরী, জেলা পরিষদের সদস্য মো. আতাউর রহমান বাবু, উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি রাজেন্দ্র দেব নাথ, সাধারন সম্পাদক সুকুমার রায়, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. কামাল হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com