বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

গাইবান্ধায় ব্রহ্মপুত্র নদে ধরা পড়লো ঘড়িয়াল

রিপোটারের নাম
  • আপডেট সময় : শনিবার, ২৮ নভেম্বর, ২০২০
  • ৩৭৫ বার পঠিত

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধা।- গাইবান্ধায় ব্রহ্মপুত্র নদে মাছ ধরার সময় জেলেদের জালে ধরা পড়েছে একটি ঘড়িয়াল। শুক্রবার (২৭ নভেম্বর) সকালে সদর উপজেলার কামারজানি ইউনিয়নের গোঘাট এলাকায় ধরা পড়ে ঘড়িয়ালটি।

স্থানীয়রা জানান, শুক্রবার সকালে গোঘাট এলাকার ব্রক্ষ্মপুত্র নদে জাল দিয়ে মাছ ধরছিলেন একদল জেলে। এসময় তাদের জালে ধরা পড়ে একটি ঘড়িয়াল। পরে ঘড়িয়ালটিকে তীরে তুলে আনেন জেলেরা। ঘড়িয়ালটির ওজন ২০ কেজি, দৈর্ঘ্য সাড়ে ৫ ফুট। এটি এক নজর দেখতে সকাল থেকে সেখানে শত-শত মানুষ ভীড় করতে থাকেন।

গাইবান্ধা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রফিউল আলম জানান, খবর পেয়ে ঘড়িয়ালটি উদ্ধার করে বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা সবুর হোসেনের উপস্থিতিতে ব্রক্ষ্মপুত্র নদে অবমুক্ত করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com