বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

পুলিশী হামলার ১১ দিনেও বিচার পায়নি রংপুরের ফটো সাংবাদিক লিমন

রিপোটারের নাম
  • আপডেট সময় : রবিবার, ২৯ নভেম্বর, ২০২০
  • ৩২২ বার পঠিত
ফটো সাংবাদিক লিমন-এর উপর হামলার প্রতিবাদে সাংবাদিকদের শান্তিপূর্ণ আন্দোলন ।

রংপুর প্রতিবেদক।- রংপুরে ইন্ডিপেনন্ডেন্ট টেলিভিশনের ফটো সাংবাদিকের উপর পুলিশী হামলার ঘটনার ১১ দিনেও দোষী পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেনি মেট্রোপলিটন পুলিশ। তাদের রহস্যজনক ভূমিকা নিয়ে জনমনে উদ্বেগের সৃষ্টি হয়েছে। এদিকে সাংবাদিকের উপর পুলিশী হামলার ঘটনায় বিচার না পেয়ে মাঠে নেমেছে সাংবাদিকরা।
আজ রবিবার দুপুরে রংপুরের জেলা প্রশাসক কার্যালয়ের সামনে টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (টিসিএ), রংপুরের আয়োজনে অবস্থান কর্মসূচী পালন করা হয়। এতে রংপুর প্রেসক্লাব, রিপোর্টাস্ ক্লাব, সিটি প্রেসক্লাব, রংপুর সাংবাদিক ইউনিয়ন, রিপোর্টাস্ ইউনিটি, টিসিএ, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, রংপুর ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, তাজহাট থানা প্রেসক্লাব, মাহিগঞ্জ প্রেসক্লাব, হাজীরহাট প্রেসক্লাবসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ এবং প্রিন্ট, ইলেক্ট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন।
টিসিএ’র সাধারণ সম্পাদক এহসানুল হক সুমনের সঞ্চালনায় দু’ঘন্টা ব্যাপী অবস্থান কর্মসূচী চলাকালে বক্তব্য রাখেন, একুশে টিভি ও সংবাদ পত্রিকার রংপুর বিভাগীয় প্রতিনিধি লিয়াকত আলী বাদল, বৈশাখী টিভির রংপুর প্রতিনিধি আফতাব হোসেন, ইন্ডিপেনন্ডেন্ট টেলিভিশনের রংপুর ব্যুরো প্রধান নজরুল ইসলাম রাজু, রংপুর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সরকার মাজহারুল মান্নান, মাহিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি বাবলু নাগ, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম রংপুর জেলা কমিটির সভাপতি শফিউল করিম শফিক, রিপোর্টাস্ ক্লাবের সাধারণ সম্পাদক শাহ্ বায়েজিদ আহমেদ, কৃষক সংগ্রাম পরিষদের নেতা অ্যাড. পলাশ কান্তি নাগ, রংপুর ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আদর রহমান, টিসিএ’র সভাপতি শাহ্ নেওয়াজ জনি প্রমুখ।
বক্তারা বলেন, জেলা প্রশাসক কার্যালয়ের সামনে প্রখর রোদকে উপেক্ষা করে সাংবাদিকরা ন্যায় বিচার প্রাপ্তির লক্ষ্যে শান্তিপূর্ণ আন্দোলন কর্মসূচী চালিয়ে যাচ্ছে। মানবিক পুলিশিংয়ের বুলি ছড়ানো মেট্রোপুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা নিজ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে রহস্যজনকভাবে নীরব রয়েছে। মানবাধিকার নিয়ে কাজ করা সংবাদ কর্মীরা এখন নিজের অধিকার প্রতিষ্ঠায় মাঠে নেমেছে।
বক্তারা আরও বলেন, আমরা শান্তিপূর্ণ আন্দোলন কর্মসূচী পালন করে পুলিশ প্রশাসন দোষী পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার সুযোগ করে দিচ্ছি। এরপরেও যদি মেট্রোপুলিশের কর্মকর্তারা কার্যকর ব্যবস্থা গ্রহণ না করেন তবে সাংবাদিক সমাজ কঠোর আন্দোলন দিলে, জনদূর্ভোগ তৈরী হলে এর দায়ভার মেট্রোপুলিশকেই নিতে হবে।
অবস্থান কর্মসূচী শেষে টিসিএ’র নেতৃবৃন্দ রংপুরের সকল সাংবাদিকদের নিয়ে জেলা প্রশাসক আসিব আহসানের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন।
উল্লেখ্য, গত ১৭ নভেম্বর মঙ্গলবার সিটি কর্পোরেশনের উচ্ছেদ অভিযানে পেশাগত দায়িত্ব পালনের সময় বাকবিতন্ডার এক পর্যায়ে সংঘবদ্ধভাবে ১০-১৫ জন পুলিশ সদস্য প্রকাশ্যে রাস্তায় ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের ক্যামেরাপার্সন টিসিএ’র সদস্য লিমন রহমানকে পিটিয়ে ও লাথি মেরে গুরুতর আহত করে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com