বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

গোবিন্দগঞ্জে মুক্তিযোদ্ধা কোটার আওতাভুক্ত না হয়েও সাত জনের সরকারি চাকরি লাভ

রিপোটারের নাম
  • আপডেট সময় : সোমবার, ৩০ নভেম্বর, ২০২০
  • ৪১৫ বার পঠিত

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধা।- গাইবান্ধার গোবিন্দগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে জাল জালিয়াতির মাধ্যমে মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগ পাওয়া সাত জনের খোঁজ পেয়েছে প্রশাসন। গত ১ সেপ্টেম্বর ২০১৯ তারিখে জেলা প্রশাসক বরাররে দাখিল করা এক আবেদনের প্রেক্ষিতে তদন্তে সত্যতা পেয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। জেলা প্রশাসকের ২৪ সেপ্টেম্বর ২০১৯ তারিখের ০৫.৫৫.০২০০.০২২.৩৮.০০২.১৮.১৬০১ নম্বর স্বারক মূলে উপজেলা নির্বাহী কর্মকর্তা রামকৃষ্ণ বর্মন গত ১৯ ডিসেম্বর ২০১৯ তারিখের ৯৯৪ স্মারকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মুক্তিযোদ্ধার জাল সনদে চাকুরীকরণ প্রসঙ্গে প্রতিবেদন দাখিল করেন।

প্রতিবেদন সূত্রে জানা যায়, অভিযোগকারীর আবেদনে উল্লেখিত সাত জন সহকারী শিক্ষক ও গাজীপুরে অবস্থিত কৃষি গবেষণা ইন্সটিটিউটের একজন সহকারী উপ-পরিচালক মুক্তিযোদ্ধা কোটায় চাকরীর বিষয়টি স্বীকার করেন। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয় দাখিলকৃত কাগজপত্রে লাল মুক্তি বার্তা ও গেজেটে তাদের নাম নেই এবং তারা মুক্তিযোদ্ধার স্বপক্ষে কোন মূল কাগজপত্র দেখাতে পারেনি।
অভিযুক্ত ব্যক্তিদের মধ্যে রয়েছেন সুখানদিঘি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে চাকরিরত মোছা. রাফিয়া মোর্শেদা, সাতাইল-বাতাইল বিদ্যালয়ের মোছা. কবিতা খাতুন, নিয়ামতের বাইগুনি বিদ্যালয়ের মোছা. মুন্নী খাতুন, ২নম্বর ধানখনিয়া বিদ্যালয়ের মোছা. নুরুন্নাহর, গাড়ামাড়া বিদ্যালয়ের মোছা. গুলবাহার, বামনহাজরা বিদ্যালয়ের মোছা. সুলতানা পারভীন। গাজীপুরে অবস্থিত কৃষি গবেষণা ইন্সটিটিউটের সহকারী উপ-পরিচালক নূরে হাবীবা।
অপরদিকে দামগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোছা. আম্বিয়া খাতুন। তিনি মুক্তিযোদ্ধার নাতনি কোটায় চাকরি পেয়েছেন।
প্রকৃতপক্ষে তার আপন নানা মুক্তিযোদ্ধা নন। নানার বড় ভাই মুক্তিযোদ্ধা ছিলেন এবং তার নাতনি হিসেবে তিনি চাকরি পেয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com