বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

দিনাজপুরে পল্লীশ্রী’র সহযোগিতায় ক্রিয়েটিং স্পেসেস প্রকল্পের আলোচনা সভা অনুষ্ঠিত

রিপোটারের নাম
  • আপডেট সময় : শুক্রবার, ৪ ডিসেম্বর, ২০২০
  • ৪২৪ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর।- আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষকাল উপলক্ষে দিনাজপুরে পল্লীশ্রী’র সহযোগিতায় ক্রিয়েটিং স্পেসেস প্রকল্পের কমিউনিটি দলের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

দিবসটি উদযাপন উপলক্ষে ৩ ডিসেম্বর বৃহস্পতিবার দিনাজপুর সদরের শেখপুরা ইউনিয়ন পরিষদ চত্তরে পল্লীশ্রী’র সহযোগিতায় ক্রিয়েটিং স্পেসেস প্রকল্পের আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন শেখপুরা ইউপি চেয়ারম্যান মো. মমিনুল ইসলাম।

কমিউনিটি দলের সভা প্রধান স্বরস্বতী রায়ের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন শেখপুরা ইউপি সদস্য দোলন রায়, পল্লীশ্রীর প্রোগ্রাম ম্যানেজার শামসুন নাহার, এইচ আর ইনচার্জ শামিমা বেগম পপি, ইয়ুথ সদস্য রঞ্জন রায় প্রমুখ।

উক্ত আলোচনা সভা পরিচালনা করেন পল্লীশ্রীর ক্রিয়েটিং স্পেসেস প্রকল্পের প্রজেক্ট কর্মকর্তা মো. সাজেদুল ইসলাম সুজন।

প্রসঙ্গত, ২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর বিশে^র বিভিন্ন দেশ নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ হিসেবে পালন করে আসছে। এরই প্রেক্ষিতে পল্লীশ্রী বিভিন্ন আনুষ্ঠিকতা ও কর্মসূচীর মধ্যদিয়ে এই প্রতিরোধ পক্ষ পালন করছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com