বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

কৃষকদের পরিশ্রমের কারণেই আজ বাংলাদেশ উন্নত-ডেপুটি স্পীকার এ্যাড. ফজলে রাব্বী

রিপোটারের নাম
  • আপডেট সময় : শুক্রবার, ৪ ডিসেম্বর, ২০২০
  • ২৬৪ বার পঠিত
গাইবান্ধার সাঘাটা উপজেলার কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ বিতরণ করছেন প্রধান অতিথি এ্যাড. ফজলে রাব্বী।

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধা ।- জাতীয় সংসদের ডেপুটি স্পীকার এ্যাড. ফজলে রাব্বী মিয়া এম.পি বলেছেন, বাংলাদেশ কৃষি নির্ভরশীল দেশ। কৃষকেরা মেরুদন্ড হয়ে দাঁড়াতে পারলে বাংলাদেশের মেরুদন্ড ঠিক থাকবে। কৃষকদের পরিশ্রমের কারণেই আজ বাংলাদেশ উন্নত। বাংলাদেশ এখন প্রবৃত্তির দিক থেকে অনেক এগিয়ে আছে। বিএনপি’র আমলে সারের জন্য কৃষকরা গুলি খেয়ে মারা যেত। আর এখন বর্তমান সরকারের আমলে কৃষকদের সারের কোন অভাব নেই।
৩ ডিসেম্বর বৃহস্পতিবার গাইবান্ধার সাঘাটা উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে কৃষকদের মাঝে রবি মৌসুমে বোরো ধানের হাইব্রিড জাতের বীজ ব্যবহারের মাধ্যমে উৎপাদন বৃদ্ধির জন্য প্রণোদনা কর্মসূচীর আওতায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ বিতরণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন- জননেত্রী শেখ হাসিনা ভেবেছেন দেশের অর্থনৈতিক চাকা যদি চালু না রাখা যায় তবে দেশ চলবে কেমনে। তাই তিনি কারো সমালোচনার দিকে না তাকিয়ে নীতিতে অটল থেকে কৃষকদের কৃষক সহ বিভিন্ন সেক্টরে প্রণোদনার ব্যবস্থা করেছেন। তিনি কৃষকদের উদ্দেশ্যে আরো বলেন, সরকারের এই প্রণোদনা, সার, বিভিন্ন প্রকারের বীজ স্ব-স্ব দায়িত্বে সঠিকভাবে ব্যবহার করার আহ্বান জানান।
সাঘাটা উপজেলা নির্বাহী অফিসার মহিউদ্দিন জাহাঙ্গীরের সভাপতিত্বে উক্ত বীজ বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর কবির।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক পৌরসভার মেয়র আতাউর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাদেকুজ্জামান, উপজেলা আ’লীগ ভারপ্রাপ্ত সভাপতি নাজমুল হুদা দুদু, সাঘাটা থানা অফিসার ইনচার্জ বেলাল হোসেন, উপজেলা আ’লীগ প্রচার সম্পাদক মোখলেছুর রহমান, উপজেলা যুবলীগ সভাপতি হারুন-অর-রশিদ হিরু, সাধারণ সম্পাদক নাছিরুল আলম স্বপন প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com