মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ ঘোড়া ঘাটে সড়ক দূর্ঘটনায় মা ও মেয়ে নিহত চালক আহত

চীনের ‘চ্যাঙই-৫’ মহাকাশযান পাথর আর মাটি সংগ্রহ করছে

রিপোটারের নাম
  • আপডেট সময় : শনিবার, ৫ ডিসেম্বর, ২০২০
  • ৫৮১ বার পঠিত

ডেক্স রিপোর্ট ।- চাঁদের বুকে চীনের রকেট গত মঙ্গলবার চাঁদে অবতরণ করেছে। অবতরণের পর রকেটটি সেখান থেকে প্রথম রঙিন ছবি পাঠিয়েছে। ছবিতে বিস্তৃত চাঁদের মাটি দেখা যাচ্ছে। ছবিতে মহাকাশযানটির পা দেখাও যাচ্ছে। জানা গেছে পৃথিবীতে পাঠানোর জন্য সেটি চাঁদের পৃষ্ঠ থেকে পাথর আর মাটির নমুনা সংগ্রহ শুরু করেছে।এসব নমুনা প্রথমে পাঠানো হবে চাঁদকে প্রদক্ষিণকারী একটি মহাকাশযানে। যানটি সেগুলো নিয়ে পৃথিবীতে ফিরে আসবে।এই কাজ শুরু হবে আগামী বৃহস্পতিবার থেকে। গত সাত বছরে চীন তিনবার চাঁদে ‘চ্যাঙই-৫’ মহাকাশযান পাঠিয়েছে। এর আগে ‘চ্যাঙই-৩’ ও ‘চ্যাঙই-৪’ চাঁদে স্ট্যাটিক ল্যান্ডার ও ছোট রোভার নামিয়েছে। তবে সর্বশেষ এই অভিযান আগের দুটির চেয়ে অনেক বেশি জটিল। প্রায় এক সপ্তাহ আগে ৮.২ টন ওজনের চীনা রকেটটি পৃথিবী থেকে রওনা হয়। এরপর মাল্টি মডিউল প্রোবটি চাঁদের কক্ষপথে ঘুরতে থাকে। এরপর সেটা দুই ভাগ হয়। এক ভাগে ছিল একটি ল্যান্ডার এবং অ্যাসেন্ডার রকেট। সেটি চাঁদে অবতরণ করে। অন্য ভাগটি ব্যবহার করা হবে পৃথিবীতে ফিরে আসার কাজে। ল্যান্ডারটি এখন চামচের মতো একটি যন্ত্র এবং ড্রিল ব্যবহার করে চাঁদের ভূপৃষ্ঠের নমুনা সংগ্রহ করছে। চাঁদের পৃষ্ঠ থেকে শেষবারের মতো পাথর ও মাটির নমুনা সংগ্রহ করা হয়েছিল ৪৪ বছর আগে। সূত্র : বিবিসি।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com