বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

ফলোআপঃ সংবাদ প্রকাশের পর মোয়াজ্জেম হোসেনের জমি রক্ষা পেল

রিপোটারের নাম
  • আপডেট সময় : শনিবার, ৫ ডিসেম্বর, ২০২০
  • ৭৩১ বার পঠিত

সুলতান আহমেদ সোনা / রানা জামান।- গত ২৭ নভেম্বর ২০২০ শুক্রবার “পীরগঞ্জে ব্যক্তিমালিকানাধীন জমিতে গুচ্ছগ্রাম করার চেষ্টা কেন ” শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হলে , জমির মালিককে তার ক্রয়কৃত সম্পত্তি ছেড়ে দিয়েছে স্থানীয় প্রশাসন। প্রকাশ সম্প্রতি ৫নং মদনখালী ইউনিয়নের কাদিরাবাদ গ্রামের বাসিন্দা মোঃ মোয়াজ্জোম হোসেন সংবাদপত্রের বরাবরে লিখিতভাবে অভিযোগ করেছিলেন যে, কারিরাবাদ মৌজার নিম্ন তফশীল বর্ণিত সম্পত্তি এস.এ ১২ খতিয়ানের মালিক ইয়াজুল হক এর নিকট থেকে বিগত ৩০-০৪-১৯৯৭ইং তারিখে ৪৪৭৩ নম্বর রেজি: দলিলমুলে এবং ১৬-০৭-২০০১ইং তারিখে ৬৫৪২ নম্বর রেজিষ্ট্রি দলিলমুলে সাবেক ১১০ দাগে ৮২ শতক জমি ক্রয়সুত্রে ভোগ করে আসছেন। কিন্তু কাদিরাবাদ ইউনিয়নের তহশীলদার (ইউনিয়ন ভুমি অফিসার) মোঃ নুরে আলম তার ক্রয়কৃত জমির উপর গুচ্ছগ্রাম এর ঘর নির্মানের অপচেষ্টা চালিয়ে যাচ্ছেন। এই অভিযোগের প্রেক্ষিতে সরেজমিন গিয়ে খোঁজ খবর নিয়ে সংবাদ প্রকাশ করা হলে, স্থানীয় প্রশাসন ওই জমির দলিল দস্তাবেজ যাচাই করে অভিযোগের সত্যতা পাওয়ায় জমির মালিকে ৮২ শতাংশ জমি মেপে বুঝিয়ে দিয়েছেন।এদিকে ৩ ডিসেম্বর বৃহস্পতিবার জমির মালিক মোয়াজ্জেম হোসেন এর সাথে কথা হলে, তিনি উপজেলা নির্বাহী অফিসার বিরোদা রানী রায় এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “ আমি আমার ক্রয়করা জমি বেদখল হওয়ার আশংকায় ছিলাম। কিন্তু ইউএনও স্যার সঠিক পদক্ষেপ নিয়েছেন বলে আমার জমি রক্ষা পেয়েছে ’’ তিনি এ বিষয়ে খবর প্রকাশ করায় সাংবাদিকদের ধন্যবাদ জানান।মোয়াজ্জেম হোসেন জমি বুঝে পাওয়ার পর নিজের জমির সীমানায় বৃক্ষ রোপন করেছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com