বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

গাইবান্ধার গোবিন্দগঞ্জে গাছের গুড়ির নিচে চাপা পড়ে শিশুর মৃত্যু

রিপোটারের নাম
  • আপডেট সময় : রবিবার, ৬ ডিসেম্বর, ২০২০
  • ২৮৬ বার পঠিত
নিহত শিশু  রূপা (৭)

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধা।- গাইবান্ধার গোবিন্দগঞ্জে গাছের গুড়ির নিচে চাপাপড়ে এক কন্যাশিশুর মৃত্যু হয়েছে।  শনিবার ৫ ডিসেম্বর দুপুরের দিকে ঘটনাটি ঘটেছে ।

জানা যায়,  নিহত শিশু  রূপা (৭)  উপজেলার সতীতলা  গ্রামের রনজু মিয়ার মেয়ে। উপজেলার কামারদহ ইউনিয়নের ভাগগোপাল শেরপুর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, কামারদহ ইউনিয়নের সতীতলা গ্রামের আহসান আলী ছেলে বাচ্চু মিয়ার মালিকানাধীন একটি পুকুর থেকে বালু উত্তোলনের কাজে ব্যবহারের জন্য একটি বড় গাছের গুড়ি শ্রমিকরা পুকুরে গড়িয়ে দেয়। এসময় পুকুর পাড়ের নিচে খেলতে থাকা অবস্থায় ওই গ্রামের রনজু মিয়া শিশুকন্যা রূপা (৭) গাছের গুড়ির নিচে চাপাপড়ে। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

ঘটনার পরপরই গোবিন্দগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে। গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, সুষ্ঠু তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com