বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

বিরামপুরে পল্লীশ্রী’র ভ্যান র‌্যালী ও পথসভা

রিপোটারের নাম
  • আপডেট সময় : সোমবার, ৭ ডিসেম্বর, ২০২০
  • ২৪৪ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর।- আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উদযাপন উপলক্ষে দিনাজপুরের বিরামপুরে পল্লীশ্রী’র ক্রিয়েটিং স্পেসেস প্রকল্পের কমিউনিটি ও ইয়ুথ দলের আয়োজনে ভ্যান র‌্যালী ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

দিবসটি উদযাপন উপলক্ষে ৭ ডিসেম্বর সোমবার র‌্যালীটি উপজেলার মুকুন্দপুর বাদমৌকা হতে বের হয়ে হাকিমপুর, যোগদেশপুর, গঙ্গাপুর, চিরিরপার, ভেলারপার, চকদুর্গা, আরারপার হয়ে হাবিবপুরে গিয়ে শেষ হয়। র‌্যালীর উদ্বোধন করেন মুকুন্দপুর ইউপি চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম।

র‌্যালী শেষে এক পথসভায় পল্লীশ্রীর ক্রিয়েটিং স্পেসেস প্রকল্পের প্রজেক্ট কর্মকর্তা মো. সাজেদুল ইসলাম সুজন পরিচালনায় বক্তব্য রাখেন মুকুন্দপুর ইউপি সদস্য সহিদা বেগম, হাসিনা বেগম, বেলী বেগম, আক্তারুল ইসলাম, ইয়ুথ সদস্য নুরনবী, বৃষ্টি, কমিউনিটি সদস্য নুরবান আক্তার।

কমিউনিটি দলের সভা প্রধান স্বরস্বতী রায়ের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন শেখপুরা ইউপি সদস্য দোলন রায়, পল্লীশ্রীর প্রোগ্রাম ম্যানেজার শামসুন নাহার, এইচ আর ইনচার্জ শামিমা বেগম পপি, ইয়ুথ সদস্য রঞ্জন রায় প্রমুখ।

পথসভায় বক্তারা বলেন, সমাজে নারীর প্রতি সহিংসতা অনেক বৃদ্ধি পেয়েছে। সহিংসতা বন্ধে আমাদের সম্মিলিত ভাবে কাজ করতে হবে। বাল্যবিয়ে কেউ দিতে চাইলে আমাদের খবর দিলে তা আইনানুক ভাবে আমরা বন্ধ করার চেষ্টা করবো।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com