বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

পার্বতীপুরে প্রাচীন আমলের ধ্বংস প্রাপ্ত রানী রাশমনির হাবড়ার কাছারী বাড়ী

রিপোটারের নাম
  • আপডেট সময় : বুধবার, ৯ ডিসেম্বর, ২০২০
  • ৩৩৯ বার পঠিত

এম এ আলম বাবলু,পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি।- দিনাজপুরের পার্বতীপুর উপজেলা শহর থেকে ৮ কিঃ মিঃ দক্ষিনে পার্বতীপুর-ফুলবাড়ী রাস্তার পাশে উপজেলার হাবড়া ইউনিয়নের অন্তগত হাবড়ায় প্রাচীন আমলের ধ্বংস প্রাপ্ত বেশ কিছু দালান কোঠা ,বৃক্ষরাজ চোখে পড়ে। এসব হাবড়ার কাছারী আমলের কীর্তি। সম্ভাবত ১২২১ বঙ্গাব্দে অর্ধ বঙ্গেশ্বরী নামে খ্যাত রানী রাশমনি এখানে বিশাল জমিদারী প্রতিষ্ঠা করেছিলেন। তখন স্থানটির যথেষ্ট চাকচিক্য ও জাঁকজমক ছিল। জমিদারী প্রথা বিলুপ্ত হবার পর রুপ লাবন্য হারিয়ে হাবড়ার আজ মলিন ও শ্রীহীন অবস্থা। বর্তমানে এখানে সপ্তাহে দু‘টি হাট বসে। রাস্তা পাকা হওয়ায় যোগাযোগ সহজ হয়েছে। বর্তমানে দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার ক্ষুদ্র একটি ইউনিয়ন হলেও ১৮০০ ইংরেজী সালের দিকে হাবড়া থানার প্রশাসনিক হেড কোয়াটার ছিল। মন্টোগোমারি মার্টিনের ইস্টার্ন ইন্ডিয়া (প্রকাশকাল,লন্ডন ১৮৩৬ ইং) গ্রন্থের বিবরন, আঞ্চলিক কবি জামাল উদ্দিনের প্রেমরত্ন কাব্য(১২৩০বঙ্গাব্দে প্রকাশিত) সর্বোপরি পুরানো দলিল দস্তাবেজে হাবড়া থানার পরিচয় মেলে। এখানে ৮/১০ বর্গ কিলোমিটার জুড়ে স্তুপ ও প্রাচীন ঘর বাড়ীর ধ্বংসাবশেষ দৃষ্টিগোচর হয়।এর ইতিহাস অতি প্রাচীন৷ তবে এখানকার ২/১ টি বাড়ী ঘর সংস্কারের মাধ্যমে সরকারী দপ্তর হিসেবে পরিচালিত হয়ে আসছে৷

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com