বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

সুন্দরগঞ্জে খাল থেকে অজ্ঞাত বৃদ্ধার লাশ উদ্ধার

রিপোটারের নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর, ২০২০
  • ৫৩৫ বার পঠিত

ছাদেকুল ইসলাম রুবেল, গাইবান্ধা।- গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার রামজীবন ইউনিয়নের দক্ষিণ বেকাটারী (কুমারগাড়ি) গ্রামের ল্যাংগা খালের পানি থেকে ৭০ বছর বয়সী অজ্ঞাত পরিচয়ের এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার বিকেলে উক্ত খালের পানিতে ঐ বৃদ্ধার লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়া হলে থানা পুলিশ সন্ধ্যায় তা উদ্ধার পূর্বক সুরুতহাল রিপোর্ট প্রস্তুত করে। ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মিজানুর রহমান খন্দকার ও সংশ্লিষ্ট ওয়ার্ডের সদস্য আবু বকর সিদ্দিক জানান, বৃদ্ধার কোন পরিচয় জানা নেই। তিনি আমাদের আশপাশের বাসিন্দা হবেন বলে মনে হয় না।

থানা অফিসার ইনচার্জ আব্দুল্লাহিল জামান জানান, অজ্ঞাত বৃদ্ধার মরদেহে কোন ক্ষত চিহ্ন পাওয়া যায়নি। তবে, তার পরিধেয় পাজামা খালের পানির উপরে ছিল। এ থেকে ধারণা করা হচ্ছে প্রকৃতির সারা শেষে হয়তো উক্ত স্থানে পানি ব্যবহারের জন্য গিয়ে খালে পড়ে আর উঠতে না পারায় এ ঘটনা ঘটতে পারে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com