বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

রিপোটারের নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর, ২০২০
  • ৩৯৬ বার পঠিত

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি।- জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমীন চৌধুরী এম‌পি ব‌লেছেন, স্বাধীনতার সুফল ঘরে ঘরে পৌছাতে আওয়ামী লীগকে একযোগে কাজ করতে হবে। তাহলেই এ দেশকে কে সোনার বাংলায় রুপান্তরিত করা সম্ভব। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদেশের মানুষের ভাগ্যোন্নয়নে নিরলস কাজ করে যাচ্ছেন। করোনা মহামারীতেও দেশের অর্থনীতি থেমে নেই। সামনে এগিয়েই যাচ্ছে। এজন্য আওয়ামী লীগের তৃণমুলকেও ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। তৃণমুলের নেতাকর্মীরাই সংগঠনের শক্তি। শেখ হাসিনা তৃণমুলের নেতাকর্মীদের সবসময়ই সম্মান করেন। পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের নুতন কমিটির পরিচিতি সভায় ভার্চুয়ালী সংযুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

১০ ডি‌সেম্বর বৃহস্পতিবার বিকালে টায় পীরগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে সদ্য ঘোষিত উপজেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা আ’লীগের সভাপতি এ্যাডভোকেট আজিজুর রহমান রাঙ্গা। বিশেষ অতিথি ছিলেন রংপুর জেলা আ’লীগের সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ। প্রধান বক্তা ছিলেন রংপুর জেলা আ’লীগের সাধারন সম্পাদক এ্যাডভোকেট রেজাউল করিম রাজু। উপজেলা আ’লীগের সম্পাদক ও পৌর মেয়র তাজিমুল ইসলামের সঞ্চালনায় এ অনুষ্ঠানে নুতন কমিটির সদস্যদের দিক নির্শেনা দেন স্পিকার ড. শিরীন শারমীন চৌধুরী।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com