বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

দিনাজপুরে হরিজন ও রবিদাস সম্প্রদায়ের মানুষদের মাঝে কম্বল বিতরণ

রিপোটারের নাম
  • আপডেট সময় : শনিবার, ১২ ডিসেম্বর, ২০২০
  • ৫০০ বার পঠিত

ফজিবর রহমান বাবু ।- কনকনে শীতের রাত। নিজ গাড়ীতে করে কম্বল নিয়ে রওয়ানা হলেন দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল। রাত তখন সাড়ে ১১ টা। পৌছালেন হরিজন ও রবিদাস সম্প্রদায়ের এলাকায়। প্রচন্ড শীতে হরিজন ও রবিদাস সম্প্রদায়ের লোকজন তখন ঘুমিয়ে ছিলেন। এসময় তাদের ডাকতে থাকেন এমপি। বলেন, কেউ কি জেগে আছেন ? বের হন, আমি আপনাদের জন্য কম্বল নিয়ে এসেছি। ডাক শুনে ঘুম ঘুম চোখে ঘর থেকে বেড়িয়ে আসেন হরিজন সম্প্রদায়ের ‘ভোলা’। এসময় পরম আদরে তার গায়ে কম্বল জড়িয়ে দেন এমপি। এভাবে সেখানে ৫০টি কম্বল বিতরণ করেন মনোরঞ্জন শীল গোপাল এমপি। এদিকে প্রচন্ড শীতের এই রাতে কম্বল হাতে পেয়ে বেশ খুশি তারা।
১১ ডিসেম্বর ২০২০ শুক্রবার রাতে দিনাজপুরের কাহারোল উপজেলার সুন্দরপুর ইউনিয়নে এসব কম্বল বিতরণ করেন এমপি।
এসময় উপস্থিত ছিলেন কাহারোল থানার ওসি মো. ফেরদৌস আলী, সুন্দরপুর ইউনিয়নের আওয়ামী লীগের সাধারন সম্পাদক মো. হামিদুল ইসলাম, সুন্দরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. নাসিরুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com