বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে ফুলবাড়ী সরকারী কর্মকর্তা কর্মচারীদের মানববন্ধন

রিপোটারের নাম
  • আপডেট সময় : শনিবার, ১২ ডিসেম্বর, ২০২০
  • ২৭১ বার পঠিত
মোঃ আশরাফুল আলম, দিনাজপুর (ফুলবাড়ী) প্রতিনিধি।- জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে ফুলবাড়ী সরকারী কর্মকর্তা ও কর্মচারীদের প্রতিবাদ সভা ও মানব বন্ধন। আজ শনিবার সকাল সাড়ে ১০ টায় ফুলবাড়ী উপজেলা চত্তরে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ভাস্কর্য ভাংচুর এর প্রতিবাদে উপজেলা নির্বাহী অফিসার মোঃ রিয়াজ উদ্দীন এর সভাপতিত্বে ঘন্টা ব্যাপি মানব বন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদ জানিয়ে বক্তব্য রাখেন ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মোঃ রিয়াজ উদ্দীন, উপজেলা সহকারী কমিশনার ভূমি কার্নিজ আফরোজ, ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ ফখরুল ইসলাম, বঙ্গবন্ধু সরকারী ডিগ্রী কলেজের অধ্যক্ষ মাসুদুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা রুম্মান আক্তার, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হাসিনা ভূইয়া প্রমুখ।
বক্তাগণ সর্বকালের শ্রেষ্ঠ বাঙ্গালী বাংলাদেশের রূপকার জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ভাস্কর্য ভাংচুরকারীদের শাস্তির দাবী জানান। মানব বন্ধনে উপজেলার সকল স্তরের সরকারী কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী উপস্থিত ছিলেন। এছাড়াও প্রিন্ট মিডিয়ার সাংবাদিবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com