বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

রংপুরে নববধূকে পিটিয়ে হত্যার অভিযোগে শ্বশুর শাশুড়ি আটক

রিপোটারের নাম
  • আপডেট সময় : রবিবার, ১৩ ডিসেম্বর, ২০২০
  • ২৭৮ বার পঠিত

রংপুর প্রতিনিধি।- রংপুরের বদরগঞ্জের নাগেরহাটে স্বামীর বিরুদ্ধে নববধূকে পিটিয়ে হত্যার পর ঝুলিয়ে রাখার অভিযোগ উঠেছে। পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে গেছে পুলিশ। নববধূর শ্বশুর ও শাশুড়িকে আটক করে থানায় এনে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার ( বি সার্কেল) মারুফ হোসেন জানান, উপজেলার সোনারপাড়া গ্রামের বালু সিন্ডিকেট খ্যাত খোকা মিয়া মেম্বারের পুত্র নাসিম সোনারের সাথে আড়াই মাস আগে বিয়ে হয় পার্শ্ববর্তী মিঠাপুকুর উপজেলার ছড়ান কেশবপুর এলাকার সাহাদুল ইসলামের কন্যা জাহিতা খাতুন শিলার সাথে। শুক্রবার দুপুরে নিজ বাড়ি থেকে তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। শ্বশুর খোকা মেম্বার ও শাশুড়ি শাহনাজ বেগমকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনার পর স্বামী পালিয়ে গেছে। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে স্বামী নববধূকে পিটিয়ে হত্যার পর লাশ ঝুলিয়ে রেখেছিল। ময়নাতদন্তের পর বিষয়টি পরিষ্কার করা যাবে।
এ ব্যাপারে নববধূর পিতা সাহাদুল ইসলাম জানান, আমার মেয়েকে বিয়ে দেয়ার পর আমার মেয়ে শ্বশুরবাড়িতে গিয়ে জানতে পারে স্বামী নাসিম পরকীয়ায় আসক্ত। এর প্রতিবাদ করায় আমার মেয়েকে জামাই ও শ্বশুর-শাশুড়ি মিলে পিটিয়ে হত্যা করেছে। আমি হত্যাকারীদের ফাঁসি চাই।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com