বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ফেয়ার প্রাইজ জাল কার্ডে চাল উত্তোলনের চেষ্টা থানায় অভিযোগ

রিপোটারের নাম
  • আপডেট সময় : রবিবার, ১৩ ডিসেম্বর, ২০২০
  • ৪৩৩ বার পঠিত

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি।- ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলায় খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় ফেয়ার প্রাইজের জাল কার্ডে চাল উত্তোলনের বাঁধা দেয়ায় ফেয়ার প্রাইজ ডিলারকে মারধর করে হত্যার হুমকি দিয়েছে কার্ডধারী আব্দুস সালাম নামে এক ব্যাক্তি। এতে ফেয়ার প্রাইজ ডিলার ওমর ফারুক হোসাইন কার্ডধারী আব্দুস সালামের বিরুদ্ধে পীরগঞ্জ থানায় সাধারন ডাইরী ও আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য দরখাস্ত দিয়েছেন।
টিসিবি ও ফেয়ার প্রাইজ ডিলার ওমর ফারুক হোসাইন তার আবেদনে উল্লেখ করেন, যে গত ৪ নভেম্বর উপজেলার ভোমরাদহ ইউনিয়নের ঘোড়াধাপ জামে মসজিদের সামনে নির্ধারিত স্থানে খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় ফেয়ার প্রাইজ কার্ডে ১০ টাকা কেজি দরে চাল বিক্রি করা কালে দুপুর ১টার সময় ভোমরাদহ (সরদার পাড়া) গ্রামের নজিব উদ্দীনের পুত্র আব্দুস সালাম ৪টি জাল কার্ড নিয়ে চাল কিনতে আসে। এসময় তার সন্দেহ হলে সে কার্ড গুলি আটক করে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রককে জানায়। চাল না পাওয়ায় ও জাল কার্ড প্রদানের জন্য সালাম ডিলার ওমর ফারুককে চাপ দেয়। কিন্তু ডিলার ফারুক জাল কার্ড গুলো ফেরত না দেয়ায় জাল কার্ডধারী সালাম ডিলার ওমর ফারুককে এলোপাথারী চরথাপ্পর ও মারপিট করে এবং তাকে হত্যার হুমকি দেয়। এতে ডিলার ওমর ফারুক নিরুপায় হয়ে গত ১০ নভেম্বর আব্দুস সালামের বিরুদ্ধে পীরগঞ্জ থানায় ডিজি করেন।
এ ব্যাপারে মুঠোফোনে আব্দুস সালাম তার বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করে বলেন, জাল কার্ড নয় সরকারি অনুমোদিত কার্ডেই তিনি চাল উত্তোলন করতে গিয়েছিলেন। এসব তার বিরুদ্ধে সরযন্ত্র মাত্র।

পীরগঞ্জ থানার ওসি প্রদীপ কুমার রায় জাল কার্ড দিয়ে চাল উত্তোলনের ঘটনায় থানায় ডিজির সত্যতা স্বীকার করেন।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com