বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

দিনাজপুরে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি আওয়ামী লীগসহ সহযোগি সংগঠনের শ্রদ্ধার্ঘ অর্পণ

রিপোটারের নাম
  • আপডেট সময় : সোমবার, ১৪ ডিসেম্বর, ২০২০
  • ৩১০ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর।- দিনাজপুরে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধার্ঘ অর্পণ করেছে আওয়ামী লীগসহ অঙ্গ-সহযোগি সংগঠনের নেতাকর্মীরা। শীতের সকালে ঘন কুয়াশার মধ্যদিয়ে এই শ্রদ্ধার্ঘ অর্পণ করেন তারা।

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আজ সোমবার সকাল ৯টায় দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয়ে স্থাপিত মুক্তিযুদ্ধে শহীদ স্মৃতি স্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধার্ঘ অর্পণ করেন শহর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রায়হান কবির সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম খালেক্জ্জুামান রাজু। এসময় উপস্থিত ছিলেন শহর আওয়ামী লীগের সহ সভাপতি দেবাশীষ ভট্টাচার্য, যুগ্ম সাধারন সম্পাদক অনুপ কুমার দে, সাংগঠনিক সম্পাদক এ্যাড শামিম আলম সরকার বাবু, এনাম উল্ল্যাহ জ্যামী, প্রচার সম্পাদক মাসুদ রানাসহ অন্যান্য নেতাকর্মী।

এরপরেই শহীদদের প্রতি শ্রদ্ধা জানান জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আবুল কালাম আজাদ এর নেতৃত্বে সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম শাহ্, দপ্তর সম্পাদক সেলিম চৌধুরী, ক্রীড়া সম্পাদক তৈয়ব উদ্দিন চৌধুরী প্রমুখ। এছাড়াও শ্রদ্ধা জানান শহর মহিলা আওয়ামী লীগ, জেলা ও শহর মহিলা যুবলীগ, শহর স্বেচ্ছাসেবক লীগ, জেলা তাতী লীগের নেতাকর্মীরা।

প্রসঙ্গত, শীতের সকালে ঘন কুয়াশার মধ্যদিয়ে শহীদ বুদ্ধিজীবী দিবসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতি, মুক্তিযুদ্ধে শহীদ স্মৃতিস্তম্ভে আর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানান আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মী।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com