বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

সুন্দরগঞ্জে কলেজ শিক্ষক সড়ক দুর্ঘটনায় নিহত

রিপোটারের নাম
  • আপডেট সময় : সোমবার, ১৪ ডিসেম্বর, ২০২০
  • ৫৫৩ বার পঠিত

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধা ।- গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ধুবনী মহিলা কলেজের প্রভাষক (অর্থনীতি) মোবাশ্বেরুল ইসলাম ওরফে মমিনুল ইসলাম (৪৯) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।

১৪ ডিসেম্বর সোমবার দুপুরে এই ঘনাটি ঘটে। নিহত প্রভাষক মমিনুল ইসলাম মৃত আলীম উদ্দিন তহশীলদারের ছেলে ও ছাপড়হাটী ইউনিয়ন জাতীয় পার্টির যুগ্ন-সাধারণ সম্পাদক।

জানা যায়, উপজেলার ছাপড়হাটী ইউনিয়নের উত্তর মরুয়াদহ গ্রামে পারিবারিক কবরস্থানে মমিনুলের মরদেহ দাফন সম্পন্ন হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রভাষক মমিনুল ইসলাম সকালে মোটরসাইকেলযোগে বাড়ি থেকে সুন্দরগঞ্জ-গাইবান্ধা আঞ্চলিক মহাসড়কে দিয়ে গাইবান্ধা যচ্ছিলেন। উক্ত সময় হাশেমবাজারে পৌঁছিলে বিপরীত দিক থেকে আসা মাটিবাহী একটি ট্রলির (কাঁকড়া) সঙ্গে মুখোমুখী সংঘর্ষ হলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

গাইবান্ধা সদর থানা অফিসার ইনচার্জ মাহফুজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com