বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

জয়পুরহাটের পুরানাপৈলে ট্রেন ও বাসের মুখোমুখি সংঘর্ষ: নিহত ১১ আহত ৫ 

রিপোটারের নাম
  • আপডেট সময় : শনিবার, ১৯ ডিসেম্বর, ২০২০
  • ৪৩৪ বার পঠিত

মোঃ আসাদুজ্জামান রিপন, পাঁচবিবি (প্রতিনিধি) জয়পুরহাট।- জয়পুরহাটে ট্রেনের সঙ্গে বাসের সংঘর্ষে ১১ জন নিহত ও অন্তত পাঁচজন আহত হয়েছেন। আজ সকাল পৌনে সাতটার দিকে জয়পুরহাট সদরের পুরানাপৈল।রেলক্রসিংয়ে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার সময় ক্রসিংটির গেট খোলা ছিল ও সংশ্লিষ্ট গেটম্যান ঘুমিয়ে ছিলেন বলে জানা গেছে।দুর্ঘটনায় ১১ জন নিহত ও কয়েকজন আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করছেন জয়পুরহাটের পুলিশ সুপার মো. সালাম কবির ও সদর থানার পরিদর্শক (অপারেশন) সারোয়ার হোসেন। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, পার্বতীপুর থেকে রাজশাহীগামী উত্তরা এক্সপ্রেস ট্রেনের সঙ্গে বাঁধন পরিবহনের একটি যাত্রীবাহী বাসের ওই সংঘর্ষ হয়। জয়পুরহাট থেকে পাঁচবিবি যাচ্ছিল বাসটি। পথে বাসটি পুরানাপৈল রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনটিও সেখানে চলে আসে। সংঘর্ষে ঘটনাস্থলেই ১১ জন নিহত হন। নিহত ব্যক্তিরা সকলেই বাসের যাত্রী। পাঁচজনকে উদ্ধার করে এলাকাবাসী জয়পুরহাট সদর হাসপাতালে ভর্তি করে। হতাহত ব্যক্তিদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। পুলিশ বলেছে, দুর্ঘটনার আগে রেলক্রসিংটির গেট খোলা ছিল। গেটম্যান ঘুমিয়ে ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com