মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ ঘোড়া ঘাটে সড়ক দূর্ঘটনায় মা ও মেয়ে নিহত চালক আহত

পলাশবাড়ীতে পান খাওয়ার প্রলোভন দেখিয়ে প্রতিবন্ধীকে ধর্ষণ : ধর্ষক গ্রেফতার

রিপোটারের নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২০
  • ৭৫৫ বার পঠিত

ছাদেকুল ইসলাম রুবেল, গাইবান্ধা ।- গাইবান্ধার পলাশবাড়ীর পল্লীতে পান খাওয়ার প্রলোভনে শারীরিক ও মানসিক প্রতিবন্ধী মারুফা আক্তারকে (২০) ধর্ষণ। ধর্ষণের অভিযোগে লম্পট ধর্ষক বাবলু মিয়াকে (৪৫) গ্রেফতার করেছে থানা পুলিশ।

ঘটনাটি ঘটেছে উপজেলার বেতকাপা ইউপি’র সাকোয়া মাঝিপাড়া গ্রামে। এ ব্যাপারে থানায় একটি ধর্ষণ মামলা দায়ের হয়েছে।

মামলার বিবরণে জানা যায়, উপজেলার সাকোয়া মাঝিপাড়া গ্রামের মোজা মিয়ার ছেলে বাবলু মিয়া তার পাশের বাড়ীর দরিদ্র মন্টু মিয়ার প্রতিবন্ধী কন্যার প্রতি তার কু-দৃষ্টি পড়ে। সময়ের ব্যবধানে সুযোগ বুঝে এর আগেও বাবলু তাকে একাধিক দিন ধর্ষণ করে বলে জানা যায়।

১৬ জুলাই কেউ না থাকার সুযোগে বাবলু মিয়া প্রতিবন্ধীর বসতবাড়ীতে ঢুকে। নানা প্রলোভনসহ এক পর্যায়ে পান খাওয়ানোর কথা বলে দুপুরের দিকে প্রতিবন্ধী কন্যাকে বাবলু তার নিজ বাড়ীতে নিয়ে যায়। এসময় ইচ্ছার বিরুদ্ধে সে প্রতিবন্ধীকে ধর্ষণ করে।

বিষয়টি এলাকায় জানাজানি হলে ধর্ষক বাবলু অন্যত্র গাঁ-ঢাকা দেয়। এদিকে এ নিয়ে ধর্ষিতার বাবা দরিদ্র মন্টু মিয়া বাবলু মিয়াকে আসামী করে পলাশবাড়ী থানায় একটি ধর্ষণ মামলা (নং-১৫, তাং-২০/০৭/২০) দায়ের করে।

গোপন সূত্রে খবর পেয়ে থানা অফিসার ইনচার্জ মাসুদুর রহমান মাসুদের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ সোমবার রাত ৮টার দিকে উপজেলার মাঠেরহাটে অভিযান চালিয়ে ধর্ষক বাবলু মিয়াকে হাতে-নাতে গ্রেফতার করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com