বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

সুন্দরগঞ্জে মেয়র প্রার্থীর মনোনয়ন বাতিল

রিপোটারের নাম
  • আপডেট সময় : বুধবার, ২৩ ডিসেম্বর, ২০২০
  • ৩১১ বার পঠিত
ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধা।- গাইবান্ধার সুন্দরগঞ্জ পৌরসভার আসন্ন সাধারণ নির্বাচনে মেয়র পদে দাখিলকৃত ৮ জনের মধ্যে জেলা পরিষদ সদস্য (সংরক্ষিত) মাজেদা বেগমের মনোনয়ন পত্র বাতিল করা হয়েছে।
মঙ্গলবার প্রার্থীতা যাচাই অন্তে বাতিল বলে গণ্য করেছেন উপজেলা নির্বাহী অফিসার ও রিটার্নিং অফিসার কাজী লুতফুল হাসান। এছাড়া, মেয়র পদে অপর ৭ প্রার্থী হলেন— বর্তমান মেয়র আব্দুল্লাহ্ আল মামুন (আওয়ামীলীগ), আব্দুর রশিদ রেজা সরকার (জাপা), আবু খায়ের মশিউর রহমান (বিএনপি), গোলাম আহসাব হাবীব মাসুদ (এনবিএম), খয়বর হোসেন সরকার (স্বতন্ত্র), আল শাহাদৎ জামান (স্বতন্ত্র), দেবাশীষ কুমার সাহা (স্বতন্ত্র)।এনিয়ে উপজেলা নির্বাচন অফিসার সেকান্দার আলী জানান, স্থানীয় সরকার বিধিমালা (পৌর নির্বাচন) অনুযায়ী মেয়র পদে মনোনয়ন পত্র দাখিলকারীগণের মধ্যে মাজেদা বেগম’র মনোনয়ন পত্র বাতিল বলে গণ্য হয়েছে। এনিয়ে মাজেদা বেগম’র সঙ্গে মোবাইল ফোনে কথা হলে তিনি বলেন, এ ব্যাপারে উচ্চ পর্যায়ে আপিল করবেন।
উল্লেখ্য, আসন্ন এ নির্বাচনে মেয়র পদে ৭ জন ৯টি সাধারণ ওয়ার্ডে কাউন্সিলর পদে ৩৩ জন ও ৩টি সংরক্ষিত ওয়ার্ডে কাউন্সিলর পদে ১১ জনের দাখিলকৃত মনোনয়ন পত্র বজায় রয়েছে বলে জানা গেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com