মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ ঘোড়া ঘাটে সড়ক দূর্ঘটনায় মা ও মেয়ে নিহত চালক আহত

সমাজচ্যুতরাও ঈশ্বরেরই সন্তান -পোপ ফ্রান্সিস

রিপোটারের নাম
  • আপডেট সময় : শনিবার, ২৬ ডিসেম্বর, ২০২০
  • ৫৪৫ বার পঠিত

যিশু খ্রিস্টের জন্মদিনকে সামনে রেখে তাঁর দেয়া এক ভাষণে পোপ ফ্রান্সিস বিশ্ববাসীকে নিজেদের দায়িত্ব মনে করে গরিবদের সাহায্য করার আহবান জানিয়েছেন। সূত্র : রয়টার্স।

বড়দিনের বার্তায় পোপ বলেছেন, ‘ঈশ্বরের পুত্র নিজেও দরিদ্র এবং সমাজচ্যুত মানুষদের মধ্যে জন্ম নিয়েছেন। তারমধ্য দিয়ে তিনি বলতে চেয়েছেন, সমাজচ্যুতরাও ঈশ্বরেরই সন্তান। দারিদ্র এবং প্রয়োজনের মধ্য দিয়েই ঈশ্বর আমাদের মাঝে আসেন এবং বলেন, গরীবদের সেবা করার মাধ্যমেই আমরা ঈশ্বরের প্রতি আমাদের ভালোবাসার প্রকাশ ঘটাতে পারবো।’পোপ ফ্রান্সিস সবাইকে ‘শান্ত আচরণ’ করার এবং ‘ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী’ কাজ করার আহবান জানিয়েছেন। তিনি বলেছেন, বড়দিন মানে হচ্ছে ‘আমরা কে তা আবিষ্কার করা।’ যাঁরা সম্পদ গড়ার নেশায় ‘উন্মত্ত’ রয়েছেন তাঁদের সাধারণ জীবনযাপনের ধারায় ফেরার আহবান জানান তিনি। ক্যাথলিকদের উদ্দেশ্যে পোপ বলেন, তাঁদের উচিত অন্যের প্রতি ‘সহানুভূতিশীল, সমবেদনাময় ও ক্ষমাশীল’ হয়ে ওঠা। বড়দিন উপলক্ষ্যে ২৫ ডিসেম্বর দুপুরেও প্রথা অনুযায়ী পোপ ‘উর্বি এট অর্বি’ শীর্ষক (শহরও বিশ্বের প্রতি) ভাষণ দেন। এই বক্তব্যে পোপ বিশ্বের সমস্যাগুলোর সমাধানের আহবান জানান। তিনি তার ভাষণে বিশ্বের বিবাদমান গোষ্ঠীগুলোকে এক হওয়ারও আহবান জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com