বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

দিনাজপুর শহরে সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী মিনা’র নির্বাচনী অফিস উদ্বোধন

রিপোটারের নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর, ২০২০
  • ৪২৬ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর।- ১৬ জানুয়ারি দিনাজপুর পৌরসভা নির্বাচন-২০২১ উপলক্ষে শহরের ৪, ৫ ও ৬নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনে আনারস মার্কার কাউন্সিলর প্রার্থী মাকসুদা পারভীন মিনা’র নির্বাচনী অফিস উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

৩১ ডিসেম্বর বৃহস্পতিবার বাদ আসর নয়নপুরে নিজ বাসভবনের সামনে ৪, ৫ ও ৬নং ওয়ার্ড এর সংরক্ষিত মহিলা আসনে আনারস মার্কার কাউন্সিলর প্রার্থী মাকসুদা পারভীন মিনা এর নির্বাচনী অফিস উদ্বোধন অনুষ্ঠিত হয়। মহামারি করোনা ভাইরাস থেকে মুক্তিসহ ওয়ার্ডবাসীর সুস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বিশেষ মোনাজাতের মাধ্যমে উক্ত নির্বাচনী অফিস উদ্বোধন অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন শহর আওয়ামী লীগের নির্বাহী সদস্য শাজাহান আলী সাজু, রাজবাটী মহল্লা আওয়ামী লীগের সভাপতি মিনারুল ইসলাম মানিক, ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের নির্বাহী সদস্য মি. লিটন বৈরাগী, শহর মহিলা যুবলীগ নেত্রী বৃষ্টি বসাক, ৬নং ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের সাবেক সভানেত্রী রেবেকা রেবাসহ ৪,৫ ও ৬নং ওয়ার্ডের বিশিষ্ট ব্যক্তিবর্গ।

প্রসঙ্গত, মাকসুদা পারভীন মিনা বর্তমান কাউন্সিলর হিসেবে ৪, ৫ ও ৬নং ওয়ার্ডে আনারস মার্কা নিয়ে পুনরায় সংরক্ষিত মহিলা আসনে জনপ্রিয়তার শীর্ষে থেকে নির্বাচনে অংশ নিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com