মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ ঘোড়া ঘাটে সড়ক দূর্ঘটনায় মা ও মেয়ে নিহত চালক আহত

নবাবগঞ্জে জীবাণু নাশক ট্যানেল উপহার দিলেন শিবলী সাদিক এমপি

রিপোটারের নাম
  • আপডেট সময় : বুধবার, ২২ জুলাই, ২০২০
  • ৬৬৩ বার পঠিত
নবাবগঞ্জ (দিনাজপুর) থেকে সৈয়দ হারুনুর রশীদ।-করোনা ভাইরাসের সংক্রমণ কমাতে নিজস্ব অর্থায়নে নবাবগঞ্জ উপজেলা পরিষদে স্বয়ংক্রীয় জীবাণুনাশক ট্যানেল উপহার দিলেন দিনাজপুর-৬ আসনের সাংসদ ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য  শিবলী সাদিক এমপি । মঙ্গলবার দুপুরে নবাবগঞ্জ উপজেলা পরিষদ ভবনে স্বয়ংক্রিয় জীবাণু নাশক ট্যানেলের শুভ উদ্বোধন করেন।

এমপি শিবলী সাদিক বলেন, উপজেলা পরিষদের মানুষের আনাগুনা বেশি হয়ে থাকায় পরীক্ষামূলক ভাবে এই কার্যক্রম শুরু করা হলো। পর্যায়ক্রমে চার উপজেলাতেই এই কার্যক্রম শুরুকরা হবে। তবে, আমার বিশ্বাস এতে করে করোনা ভাইরাস সংক্রমণ কিছুটা হলেও কমবে।

তিনি বলেন,’জীবাণুনাশক ট্যানেলগুলো বাংলাদেশ সেনাবাহিনী কতৃক নিমাণ করা হয়েছে। নিজ অর্থায়নে করোনা ভাইরাসের সংক্রমণ কমাতে আপাতত উপজেলাতে জনসমাগম এলাকায় ট্যানেল প্রদান করা হয়েছে। এগুলো স্বয়ংক্রীয় ভাবে চলবে।
দিনাজপুর জেলা সিভিল সার্জন আব্দুল কুদ্দুস বলেন,’ এর আগে যে সব জীবাণুনাশক ট্যানেল ব্যবহার করা হয়েছে সেগুলোর থেকে এই জীবাণুনাশক ট্যানেলগুলো আলাদা। এগুলোতে স্বাস্থ্যঝুঁকি কম রয়েছে’।

এ সময় নবাবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোছা.নাজমুন নাহার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মোঃ শাহজাহান আলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ রাফিউল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহ আলম উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহিনুর রহমান সবুজ, সহ অনেকে উপস্থিত উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com