বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

গাইবান্ধায় পৌর নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হওয়ায় আ’লীগের তিন নেতাকে বহিষ্কার

রিপোটারের নাম
  • আপডেট সময় : শনিবার, ২ জানুয়ারী, ২০২১
  • ৩৩৬ বার পঠিত

ছাদেকুল ইসলাম রুবেল ।- গাইবান্ধা পৌরসভা নির্বাচনে মেয়র পদে দলীয় প্রার্থীর বিপক্ষে প্রার্থী হওয়ায় তিন নেতাকে (বিদ্রোহী প্রার্থী) বহিষ্কার করেছে আওয়ামী লীগ।

শুক্রবার (০১ জানুয়ারি) তাদের দল থেকে বহিষ্কার করা হয়।বহিষ্কার দু’জন হলেন- মো. আহসানুল করিম লাচু (চামুচ), ফারুক আহমেদ (ক্যারাম বোর্ড) ও মতলুবর রহমান (নারিকেল গাছ)।

মেয়র পদে গাইবান্ধা পৌরসভায় আটজন প্রার্থী আছেন। তার মধ্যে আওয়ামী লীগের দলীয় মনোনয়নপত্র পেয়েছেন বর্তমান মেয়র শাহ মাসুদ জাহাঙ্গীর কবীর (নৌকা)। কিন্তু তার বিরুদ্ধে দলীয় ওই তিনজন প্রার্থী হন।

গাইবান্ধা জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক স্বাক্ষরিত পত্রে জানানো হয়, শুক্রবার জেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সভায় সর্বসম্মতিক্রমে দলীয় মেয়র প্রার্থীর বিপক্ষে প্রার্থী হওয়ায় জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আহসানুল করিম লাচু এবং জেলা আওয়ামী লীগের সদস্য ফারুক আহমেদকে তাদের পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

অন্যদিকে, পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমারুল ইসলাম সাবিন জানান, দলীয় প্রার্থীর বিপক্ষে মেয়র পদে পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মতলুবর রহমান অংশ নেওয়ায় তাকে তার পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

আগামী ১০ দিনের মধ্যে তিনি সন্তোষজনক জবাব না দিতে পারলে দলের প্রাথমিক সদস্যপদ থেকেও তাকে বহিষ্কার করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com