মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ ঘোড়া ঘাটে সড়ক দূর্ঘটনায় মা ও মেয়ে নিহত চালক আহত

জুলিয়ান অ্যাসাঞ্জকে যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর আটকে দিয়েছে আদালত

রিপোটারের নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ৫ জানুয়ারী, ২০২১
  • ৩৭৯ বার পঠিত

সোমবার ৪ জানুয়ারী/২১ লন্ডনের একটি আদালত উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জকে যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর আটকে দিয়েছে। অ্যাসাঞ্জের বর্তমান মানসিক অবস্থার বিষয়টি বিবেচনা করে এই রায় দেওয়া হয়েছে।
জেলা জজ ভেনেসা ব্যারাইস্টার সোমবার সকাল ১০টায় ওল্ড বেইলি আদালতে আলোচিত এই মামলার রায় ঘোষনা করেন। অ্যাসাঞ্জকে যুক্তরাষ্ট্রে হস্তান্তর করা হলে তিনি আত্মহত্যা করতে পারেন বলে আশঙ্কা ছিল। অ্যাসাঞ্জের নিজের ক্ষতি করা এবং আত্মহত্যা করার চিন্তার আলামত তুলে ধরে বিচারক রায়ে বলেছেন, এসবকিছুই বিষন্নতায় ভোগা এবং কখনো কখনো নিজের ভবিষ্যৎ নিয়ে হতাশাগ্রস্ত একজন মানুষের লক্ষণ।২০১০ থেকে ২০১১ সাল পর্যন্ত লক্ষাধিক গোপন নথি অনলাইনে ফাঁস করা ও গুপ্তচরবৃত্তির অভিযোগে ব্রিটেনে বন্দী আছেন অ্যাসাঞ্জ।
অ্যাসাঞ্জের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে ১৮টি অভিযোগ রয়েছে। আফগানিস্তান ও ইরাকে মার্কিন হামলার বিস্তারিত তথ্যের পাঁচ লাখ ফাইল প্রকাশ করায় তার বিরুদ্ধে এই অভিযোগগুলো আনা হয়। যুক্তরাষ্ট্রের অভিযোগ, এসব নথি ফাঁস করে আইন ভঙ্গ করেছে অ্যাসাঞ্জ। অপরদিকে অ্যাসাঞ্জ বলেছেন, তার মামলা নিয়ে রাজনৈতিক স্বার্থ হাসিলের চেষ্টা হয়েছে।
ব্রিটেনের রায়ের আগে জার্মানি ও জাতিসংঘের মানবাধিকার বিশেষজ্ঞরা হস্তান্তরের ক্ষেত্রে মানবাধিকার ও মানবিক সমস্যাগুলো নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। যুক্তরাষ্ট্রে দোষী সাব্যস্ত হলে অ্যাসাঞ্জাসের ১৭৫ বছর পর্যন্ত কারাদন্ড হতে পারে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com