মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ ঘোড়া ঘাটে সড়ক দূর্ঘটনায় মা ও মেয়ে নিহত চালক আহত

কাতারের উপর থেকে অবরোধ তুলে নিচ্ছে সৌদি আরব

রিপোটারের নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ৫ জানুয়ারী, ২০২১
  • ৩৪৬ বার পঠিত

কুয়েতের রাষ্ট্রীয় টেলিভিশনের এক প্রতিবেদনে সে দেশের পররাষ্ট্রমন্ত্রীর বরাত দিয়ে বলা হয়েছে, দীর্ঘদিন ধরে অবরোধের পর কাতারের জন্য আকাশসীমা, সমুদ্রবন্দর ও সীমান্ত খুলে দিতে যাচ্ছে সৌদি আরব। দুই দেশ একমত পোষণ করার পর ৪ জানুয়ারী /২১ সোমবার সন্ধ্যায় সিদ্ধান্তটি হয়েছে।সৌদি আরবের আলউলা’য় উপসাগরীয় সম্মেলন বা গালফ সামিটের প্রাক্কালে এ ঘোষণা এলো। কুয়েতের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, মঙ্গলবার এ ব্যাপারে চুক্তি স্বাক্ষর হওয়ার কথা রয়েছে। আর এতে উপসাগরীয় অঞ্চলে এক নতুন অধ্যায়ের সূচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।এবার ৪১তম জিসিসি সামিটে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি তার দেশের হয়ে নের্তৃত্ব দেবেন বলে স্থানীয় গণমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে। ২০১৭ সালে ক‚টনৈতিক সঙ্কট শুরু হওয়ার পর এবারই প্রথম জিসিসি সামিটে যোগ দিচ্ছেন কাতারের আমির। সূত্র – আলজাজিরা

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com