বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

সুন্দরগঞ্জে পৌরসভার  নির্বাচনে মেয়র পদে ৭জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন

রিপোটারের নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ৫ জানুয়ারী, ২০২১
  • ৪৩৫ বার পঠিত

ছাদেকুল ইসলাম রুবেল।- আসছে ১৬ জানুয়ারি গাইবান্ধার সুন্দরগঞ্জ পৌরসভার নির্বাচন। এ নির্বাচনকে ঘিরে শুরু হয়েছে নির্বাচনী আমেজ। আওয়ামীলীগের মেয়র পদে আব্দুল্লাহ্ আল মামুন-নৌকা, বিএনপি’র আবু খায়ের মোঃ মশিউর রহমান-ধানের শীষ, জাপার আব্দুর রশিদ সরকার ডাবলু-লাঙ্গল, আ’লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে খয়বর হোসেন সরকার মওলা-নারিকেল গাছ, দেবাশীষ কুমার সাহা-মোবাইল ফোন মার্কা নিয়ে নির্বাচন করছেন।
এছাড়া, স্বতন্ত্র প্রার্থী হিসেবে আহসান হাবীব মাসুদ-সিংহ ও আল শাহাদৎ জামান জিকো-জগ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বীতায় এখন মাঠে। নির্বাচনকে সামনে রেখে প্রার্থীরা কোমর বেঁধে মাঠে নেমেছেন। তাদের স্বপক্ষে প্রচার-প্রচারনায় এখন তুঙ্গে। ইতোমধ্যে গোটা পৌর এলাকা পোস্টারে-পোস্টারে ছেয়ে গেছে। হোটেল রেস্তরাগুলোতে চলছে চায়ের কাপের ঝনঝনানি। প্রচারনা মাইকের শব্দে পৌরবাসীসহ উপজেলা প্রবেশকারীদের বিরক্তিকর অবস্থা সৃষ্টি হয়েছে। এদিকে, মেয়র প্রার্থীরা তাদের স্বপক্ষে জনসমর্থন ফিরিয়ে আনতে ঘুম হারাম করে নাওয়া-খাওয়া ছেড়ে দিয়ে ভোটার দারে দারে ঘুরছেন। অংশ নিচ্ছেন সামাজিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও দলীয় সভা সমাবেশে।

এ নির্বাচনে দলীয় মনোনয়ন না পাওয়ায় উপজেলা আওয়ামীলীগ সদস্য ও  সাবেক ছাত্রনেতা খয়বর হোসেন মওলা, সাবেক ছাত্রলীগ নেতা দেবাশীষ কুমার সাহা, বিদ্রোহী প্রার্থী হিসেবে যথাক্রমে নারিকেল গাছ ও মোবাইল ফোন প্রতীকে প্রতিদ্বন্দ্বীতা করছেন। আ’লীগের একাধিক প্রার্থী থাকলেও বিএনপি একক প্রার্থী হিসেবে পৌর বিএনপি’র সভাপতি আবু খায়ের মোঃ মশিউর রহমান সবুজ এবং জাতীয় পার্টির একক প্রার্থী হিসেবে পৌর জাপা’র সভাপতি আব্দুর রশিদ রেজা সরকার ডাবলু দলীয় প্রতীক নিয়ে কোমর বেঁধে মাঠে নেমেছেন।
স্বতন্ত্র প্রার্থী হিসেবে সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও ছাত্রনেতা গোলাম আহসান হাবীব মাসুদ এবং গত উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান হিসেবে প্রতিদ্বন্দ্বীতাকারী আল শাহাদৎ জামান জিকো যথাক্রমে সিংহ ও জগ মার্কা নিয়ে প্রতিদ্বন্দ্বীতা করছেন। এ নির্বাচনে মেয়র পদে ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করলেও এ পর্যন্ত ভোটারদের জনসমর্থনে আ’লীগ, জাপা, আ’লীগের বিদ্রোহী খয়বর হোসেন সরকার মওলা ও স্বতন্ত্র প্রার্থী ছাত্রনেতা গোলাম আহসান হাবীব মাসুদের মধ্যে চতুর্মূখী লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com