বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

সাপাহারে ছেলের লাঠির আঘাতে মায়ের মৃত্যু

রিপোটারের নাম
  • আপডেট সময় : শুক্রবার, ৮ জানুয়ারী, ২০২১
  • ৫৪৩ বার পঠিত

সাপাহার ( নওগাঁ) প্রতিনিধি।- নওগাঁর সাপাহার উপজেলা সদরের মানিকুড়া গ্রামে ছেলের লাঠির আঘাতে মায়ের খুন হওয়ার ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার সন্ধ্যার দিকে মা শাহনাজ বেগম(৪৫) ও ছেলে আরিফ (২৪) এর মধ্যে এনজিও এর কিস্তির টাকা নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে ঘাতক ছেলে তার মায়ের মাথায় লাঠি দিয়ে আঘাত করলে মায়ের মৃত্যু হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে ঘটনার দিন সন্ধ্যার দিকে এনজিওর কিস্তির টাকা পরিশোধের বিষয় নিয়ে মা শাহনাজ বেগম (৪৫) ও ছেলে আরিফ হোসেন (২৪) এর মধ্যে তুমুল তর্ক বিতর্ক হয়। এর এক পর্যায়ে ঘাতক ছেলে আরিফ তার মায়ের মাথায় লাঠি দিয়ে সজোরে আঘাত করে। এসময় ঘটনা স্থলেই মা শাহনাজ জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ে। অবস্থা বেগতিক দেখে ওই গ্রামের লোকজন অজ্ঞান অবস্থায় তাকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসকগণ তার প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থান্তরিতর্ করেন। গুরুত্বর আহত শাহনাজকে রাতেই রাজশাহী নিয়ে যাবার সময় পথিমধ্যে তার মৃত্যু হয়। এবিষয়ে সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) তারেকুর রহমান সরকারের সাথে কথা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন যে নিহতের ভাই নজরুল ইসলাম বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে। লাশ ময়না তদন্তে পাঠানো হয়েছে। নিহত শাহনাজ বেগম মানকিুড়া গ্রামের মৃত অছির উদ্দীনের মেয়ে। পাশ^বর্তী তাজপুর গ্রামে তার বিয়ে হলে ছেলে আরিফ সহ একটি মেয়ের জন্ম হওয়ার পর সে তালাক প্রাপ্ত হয়ে দীর্ঘ দিন যাবৎ বাবার বাড়ীতে ছেলে আরিফকে নিয়ে আলাদা ভাবে বসবাস করে আসছিল বলে ওই গ্রামবাসী জানিয়েছেন। এছাড়া মায়ের ঘাতক আরিফ জন্ম থেকেই অনেকটা মানসিক ভারসম্যহীন ছিল বলেও গ্রামবাসী জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com