বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

ঘোড়াঘাট ইউনিয়নে নৌকার মাঝি হতে চান আসাদুজ্জামান ভুট্ট

রিপোটারের নাম
  • আপডেট সময় : শুক্রবার, ৮ জানুয়ারী, ২০২১
  • ২৯৯ বার পঠিত

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি।- আসন্ন দিনাজপুরের ঘোড়াঘাট ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকার প্রতীকের মনোনয়ন চাইছেন, সাবেক ছাত্রলীগ নেতা ও বর্তমান পৌর আওয়ামীলীগ সাধারন সম্পাদক মোঃ আসাদুজ্জামান ভুট্ট। সে লক্ষ্যে নিয়ে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ৪ নং ঘোড়াঘাট এলাকাসহ, বিভিন্ন ইউনিয়নে ব্যাপক প্রচারণা চালিয়ে যাচ্ছেন এ তরুণ নেতা। তাকে নিয়ে প্রচারনায় সরব হয়ে উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। এসব প্রচারণায় ইতিবাচক সাড়া মেলেছে সর্বমহলে। তাই তরুণ এই ছাত্রনেতাকে নিয়ে উপজেলার ঘোড়াঘাট ইউনিয়নে সাধারণ ভোটারদের মধ্যে চলছে ব্যাপক আলোচনা।

এ বিষয়ে উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক সাধারন সম্পাদক, সাবেক ছাএনেতা ও শহীদ পরিবারের সন্তান মোঃ রবিউল ইসলাম রবি এ প্রতিবেদক কে জানান, বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে স্কুল জীবন থেকেই, ছাত্রলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত হন আসাদুজ্জামান ভুট্ট। লেখাপড়ার পাশাপাশি একেবারে তৃণমূল পর্যায় থেকে রাজনৈতিক ক্যারিয়ার গড়ে তুলেন তিনি । কলেজ জীবনেই ঘোড়াঘাট উপজেলা ছাত্রলীগের সভাপতি হিসেবে অত্যন্ত সফলতার সাথে দায়িত্ব পালন করেন।এছাড়াও তিনি বর্তমানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্টান ও সমাজ সেবা মুলক কর্মকান্ডে নিজেকে নিয়োজিত রেখেছেন। ১/১১ এর রাজনৈতিক পট পর্রিবতনের পর দলের দুর্দিনে শেখ হাসিনার মুক্তি আন্দোলনসহ নানান আন্দোলন সংগ্রামে সামনের সারিতে থেকে সাহসিকতার সঙ্গে নেতৃত্ব দেন আসাদুজ্জামান ভুট্ট । তার রাজপথে সাহসী অবস্থানের ফলে তাকে হামলা-মামলা ও নির্যাতনের শিকার হতে হয়েছে অনেকবার। দলীয় কর্মকান্ডের পাশাপাশি দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় সামাজিক, সাংস্কৃতিক কর্মকান্ডে অংশ নিচ্ছেন সমান ভাবে ।

এ বিষয়ে নৌকার মনোনয়ন প্রত্যাশী মোঃ আসাদুজ্জামান ভুট্ট বলেন, স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ বুকে ধারণ করেই ছাত্রজীবন থেকে রাজনীতি করে আসছি। দলের সুসময়-দুঃসময়ে পাশে থেকেছি। রাজ পথে বিক্ষোভ মিছিল করার পাশাপাশি তৃণমূল নেতাকর্মীদের নিয়ে সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। আশা করি দলে সেটি মূল্যায়িত হবে। দলীয় মনোনয়ন পেলে নৌকার জয় নিশ্চিত করে ঘোড়াঘাট ইউনিয়ন একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে সক্ষম হব ইনশাআল্লাহ।দদ তিনি আরো জানান, গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমাকে নৌকার মনোনয়ন দেয়া হলে বিদ্রোহী প্রার্থী থাকার কারনে বিএনপির প্রার্থী কাছে মাএ ৭৫ ভোটে পরাজিত হই। এবারও আশা করি দলের নীতিনির্ধারকরা নৌকার মনোনয়ন দিয়ে নির্বাচন করার সুযোগ করে দিবেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com