মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ ঘোড়া ঘাটে সড়ক দূর্ঘটনায় মা ও মেয়ে নিহত চালক আহত

অগদাম মুক্ত অঞ্চলে আজারী সেনাবাহিনী প্রবেশ করেছে

রিপোটারের নাম
  • আপডেট সময় : শনিবার, ২১ নভেম্বর, ২০২০
  • ৩৯৬ বার পঠিত

ডেক্স রিপোর্ট।- আর্মেনিয়ার কাছ থেকে কারাবাখের ‘অগদাম’ অঞ্চল দখল মুক্ত হওয়ায় ২০ নভেম্বর ২০২০ তারিখে আজারবাইজানের সেনাবাহিনী সেখানে প্রবেশ করেছে। দীর্ঘ ২৭ বছর পর ‘নিজেদের অঞ্চল ‘অগদাম’ ফিরে পাওয়ায় আনন্দে ভাসছে এখন আজারবাইজান। তারা আনুষ্ঠানিক ভাবে ওই অঞ্চলের নিয়ন্ত্রণ গ্রহণ করেছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের গণমাধ্যম বিভাগের প্রধান লায়লা আব্দুল্লাহ আভা এক টুইটার বার্তায় লিখেছেন, ‘২৭ বছরের অনুশোচনার অবসান হয়েছে। আমাদের অপরূপ ভূখন্ডটি আবারও মায়ের কোলে ফিরে এসেছে। নিজের ভূখন্ড আবারও ফিরে পাওয়ায় আজারবাইজানের জনগণও বেশ খুশি। প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ২৭ বছর আগে যেসব আজারি ভিটেমাটি ছাড়তে বাধ্য হয়েছিল এখন তারা ফিরে আসতে পারবে। তাদের ফিরে আসার সুযোগ তৈরি হয়েছে। ‘অগদাম’ এলাকাটি রাজধানী বাকু থেকে ৩৭৮ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত। এটি নাগার্নো-কারাবাখের একটি গুরুত্বপূর্ণ জেলা হিসেবে পরিচিত। ১৯৯৩ সালে এই জেলাটিকে দখলে নিয়েছিল আর্মেনিয়া। দীর্ঘ কয়েক সপ্তাহের যুদ্ধের পর ১০ নভেম্বর রাশিয়ার তত্ত্বাবধানে আর্মেনিয়া ও আজারবাইজান নাগার্নো-কারাবাখে যুদ্ধ বন্ধে সম্মত হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com