বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

অগনিত ভালবাসা ও শ্রদ্ধায় চিরনিদ্রায় শায়িত হলেন রত্নগর্ভা মা নাজমা রহিম

রিপোটারের নাম
  • আপডেট সময় : শনিবার, ৩০ মার্চ, ২০২৪
  • ১৬৫ বার পঠিত

দিনাজপুর প্রতিনিধি।- অগনিত ভালবাসা ও শ্রদ্ধায় চিরনিদ্রায় শায়িত হলে রত্নগর্ভা মা নাজমা রহিম। বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর, মুক্তিযুদ্ধের সংগঠক, সংবিধান প্রনেতা, স্বাধীনতা পদক প্রাপ্ত, সাবেক সংসদ সদস্য মরহুম এম আব্দুর রহিম এর সহধর্মীনি ,বাংলাদেশ সুপ্রিম কোর্টের দায়িত্বপ্রাপ্ত প্রধান বিচারপতি এম ইনায়েতুর রহিম ও জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপির রত্নগর্ভা মা নাজমা রহিমের জানাযা ও দাফন সম্পন্ন হয়।
২৭ মার্চ বৃহস্পতিবার দিনাজপুর গোর এ শহিদ বড় ময়দানের এশিয়ার সর্ববৃহৎ ঈদগাহ মাঠে সকাল ১১টায় ২য় জানাযা নামাজ অনুষ্ঠিত হয়। নামাযে জানাযায় ঈমাম মতি করেন মরহুমার বড় ছেলে বিচারপতি এম ইনায়েতুর রহিম ।
৩য় জানাযা বাদ যোহর দুপুর ২ টায় মরহুমার গ্রামের বাড়ী সদর উপজেলার ৮নং শংকরপুর ইউনিয়নের জালালপুর গ্রামে পাঁচকুড় উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। দ্বিতীয় জানাযা নামাজ শেষে পারিবারিক গোরস্থারে দাফন কার্য সম্পন্ন করা হয়। ইমামতি করেন মাওলানা শামসুল হক কাসেমী।
নামাযে জানায় এবং দাফন কার্যে অংশগ্রহন করেন সংসদ সদস্য দিনাজপুর -০১ আসনের জাকারিয়া জাকা, ৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক, বাংলাদেশ সুপ্রিম কোর্টের রেজিস্টার সাইফুর রহমান, অতিরিক্ত রেজিষ্টার মিজানুর রহমান, যুগ্ম জেলা জজ মোঃ আমিনুল ইসলাম, জেলা প্রশাসক শাকিল আহমেদ, পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ, হাবিপ্রবির ভিসি প্রফেসর ড, কামরুজ্জামান , পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র আবু তৈয়ব দুলাল, এম আব্দুর রহিম মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক নুরউল্ল্যাহ, উপাধ্যক্ষ আলহাজ্ব ডাঃ সৈয়দ নাদির হোসেন, দিনাজপুর চেম্বারের সভাপতি রেজা হুমায়ুন ফারুক চৌধুরী, দিনাজপুর জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলতাফুজ্জামান মিতা, দিনাজপুর প্রেস ক্লাবের সভাপতি স্বরুপ বকসী বাচ্চু সাধারন সম্পাদক গোলাম নবী দুলাল, দিনাজপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি আলহাজ্ব ওয়াহেদুল আলম আটিস্ট, সাধারন সম্পাদক মোঃ শাহীন হোসেন প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক সুব্রত মজুমদার ডলার, বিএমএর সভাপতি ডাঃ ওয়ারেস সরকার, হাবিপ্রবির সাবেক ভিসি প্রফেসর রুহুল আমীন, চালকল মালিক গ্রুপের সভাপতি মুসাদ্দেক হুসেইন, সহ জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা, বিচার বিভাগ, আওয়ামীলীগ, সাংবাদিক, চিকিৎসক, শ্রমিক সংগঠন, সামাজিক ও সাংস্কৃতিক, সকল শ্রেনী পেশার হাজার হাজার মানুষ অংশ নেন।
উল্লেখ্য ২৭ মার্চ বুধবার আনুমানিক বিকেল ৩ টায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নাজমা রহিম ইন্তেকাল করেন। ২৯ মার্চ শুক্রবার মরহুমার বাসভবন নাজমা রহিম ফাউন্ডেশন মহিলাদের জন্য মিলাদ মাহফিল ও জালালপুরে শনিবার ৩০ মার্চ সর্বস্তরের মানুষের জন্য মিলাদ ও দোয়া খায়ের অনুষ্ঠিত হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com