মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ ঘোড়া ঘাটে সড়ক দূর্ঘটনায় মা ও মেয়ে নিহত চালক আহত

অর্থ আত্মসাতের অভিযোগ : কিশোরগঞ্জের সেই প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে ষ্ট্যান্ড রিলিজড

রিপোটারের নাম
  • আপডেট সময় : শনিবার, ১৪ নভেম্বর, ২০২০
  • ৩৫৮ বার পঠিত

কটিয়াদী(কিশোরগঞ্জ) থেকে সুবল চন্দ্র দাস।-  কিশোরগঞ্জ জেলার সদর উপজেলায় কর্মরত প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) কাউছার আহমেদকে স্ট্যান্ড রিলিজড করা হয়েছে। গত বুধবার দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপসচিব লুৎফুন্নাহার স্বাক্ষরিত এক পত্রে তাকে তাৎক্ষণিক বদলি করে নোয়াখালী জেলার সুবর্ণচর উপজেলায় পাঠানো হয়েছে। পিআইও কাউছার বিভিন্ন জায়গায় সেতু-কালভার্ট নির্মাণ প্রকল্পের শিডিউল বিক্রির ১৮ লাখ ৭০ হাজার টাকা সরকারি তহবিলে জমা না দিয়ে আত্মসাৎ করেন। তাছাড়া তিনি ঘুষ নিয়ে বিভিন্ন প্রকল্পের কাজ শিডিউল অনুযায়ী করা ননি বলেও অভিযোগ আছে। এসব অভিযোগের সত্যতা পেয়ে জেলা প্রশাসক তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালকের কাছে গত ৫ অক্টোবর পত্র পাঠিয়েছেন।এ নিয়ে ৯ নভেম্বর একটি জাতীয় ৈেদিনক পত্রিকায় সংবাদ প্রকাশিত হলে তা ব্যাপক আলোচনার সৃষ্টি করে। অভিযুক্ত কাউছার টাকা নিজের কাছে রাখার কথা স্বীকার করে বলেন, ব্যক্তিগত সমস্যার কারণে তিনি শিডিউল বিক্রির টাকা জমা দিতে পারেননি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com