বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

আগামী কাল পীরগঞ্জে আসছেন প্রধানমন্ত্রী

রিপোটারের নাম
  • আপডেট সময় : সোমবার, ২৫ ডিসেম্বর, ২০২৩
  • ১৮৪ বার পঠিত

পীরগঞ্জ(রংপুর) থেকে বজ্রকথা প্রতিনিধি।- আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারে অংশ নিতে কাল ২৬ ডিসেম্বর/২৩খ্রি: মঙ্গলবার রংপুর সফরে আসছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে উৎসবের আমেজ দেখা দিয়েছে এই এলাকায়, উজ্জীবিত হয়ে উঠেছেন নেতাকর্মী ও সাধারন মানুষ। প্রশাসনের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর নিরাপত্তা ব্যবস্থা জোরদারের পদক্ষেপ নেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রীর রংপুর সফরে আসার বিষয়টি রোববার দুপুরে নিশ্চিত করেছেন জেলা আওয়ামী লীগের আহ্বায়ক একেএম শায়াদত হোসেন বকুল। তিনি জানান, দলীয় ফোরাম থেকে প্রধানমন্ত্রীর রংপুরে আসার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

জানা গেছে   রংপুর সফরে এসে প্রধানমন্ত্রী  পীরগঞ্জ  ও তারাগঞ্জ  উপজেলার   নির্বাচনি সভায় বক্তৃতা করবেন তিনি।  শায়াদত হোসেন বকুল আরোও জানিয়েছেন, মঙ্গলবার সকালে সৈয়দপুর থেকে প্রধানমন্ত্রী সড়ক পথে পীরগঞ্জের ফতেহপুর জয় সদনের উদ্দেশে রওয়ানা দেবেন। শ্বশুরবাড়ি ফতেহপুর জয় সদনে পৌঁছে আন্তর্জাতিক খ্যাতিমান পরমাণু ও পদার্থ বিজ্ঞানী স্বামী প্রয়াত ড. এমএ ওয়াজেদ মিয়ার কবর জিয়ারত করবেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করবেন। পরে জয় সদনে দুপুরের খাবার খাবেন। এরপর সেখানেই বিশ্রাম নেবেন প্রধানমন্ত্রী।

পরে দুপুর ২ টায় পীরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে রংপুর-৬ (পীরগঞ্জ) আসনে নৌকার প্রার্থী ড. শিরীন শারমিন চৌধুরীর নির্বাচনি সভায় বত্তৃতা করবেন। এরপর তিনি সড়ক পথে তারাগঞ্জ সরকারি কলেজ মাঠে রংপুর-২ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী একেএম আহসানুল হক চৌধুরী ডিউকের নির্বাচনি পথসভা বত্তৃতা করবেন। এরপর সৈয়দপুর হয়ে বিমানযোগে ঢাকায় ফিরবেন। তিনি দীর্ঘ ৫ বছর পর শ্বশুরবাড়ি এলাকা পীরগঞ্জ সফরে আসছেন।
রংপুর-৬ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ড. শিরিন শারমিন চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী পীরগঞ্জের বধুমাতা পীরগঞ্জে আসছেন। আমরা সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছি। আশা করছি বিপুল লোকসমাগম হবে।
জেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মাজেদ আলী বাবুল বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা   মঙ্গলবার রংপুরে আসবেন। আসন্ন নির্বাচনকে ঘিরে তার এ সফর। ওই দিন পীরগঞ্জে একটি নির্বাচনি জনসভায় যোগ দেবেন তিনি। প্রধানমন্ত্রীকে বরণ করে নিতে দলীয়ভাবে প্রস্তুত আমরা।’
তার আগমনকে ঘিরে নেতাকর্মীরা উজ্জীবিত হয়েছে। সাধারণ ভোটারদের মধ্যে উচ্ছ্বাস ও উদ্দীপনা বিরাজ করছে।
এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরকে কেন্দ্র করে সব ধরনের প্রস্তুতি নিয়েছে জেলা ও মহানগর আওয়ামী লীগ। এরই মধ্যে শুরু হয়েছে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে ব্যানার, ফেস্টুনসহ তোরণ নির্মাণের কাজ। দলীয় নেতাকর্মীসহ ভোটারদের মধ্যে উৎসবের আমেজ তৈরি হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com