বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

আজ ঘোড়াঘাট হানাদার মুক্ত দিবস

রিপোটারের নাম
  • আপডেট সময় : রবিবার, ১৩ ডিসেম্বর, ২০২০
  • ৩১৭ বার পঠিত

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি।- আজ ১৩ ডিসেম্বর। ঘোড়াঘাট হানাদার মুক্ত দিবস। পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে দীর্ঘ নয় মাস রক্ত ক্ষয়ী সংগ্রামের পর মুক্তিকামী মানুষ মরনপণ লড়াই করে আজ ঘোড়াঘাট মুক্ত করেছিল। মুক্তির উচ্ছাসে দিনাজপুরে ঘোড়াঘাটে আজ উড়ে ছিল স্বাধীন বাংলাদেশের পতাকা। মুক্তি বাহিনীসহ যৌথ বাহিনীর অব্যাহত গেরিলা হামলার মুখে ১৩ই ডিসেম্বর গভীর রাতে ঘোড়াঘাট সিমান্তবর্তী গোবিন্দগঞ্জ উপজেলার প্রত্যন্ত অঞ্চলের ভিতর দিয়ে হানাদার বাহিনী পালিয়ে যায়। ১৩ ডিসেম্বর ভোর বেলা উপজেলার আপামর জনতা বিজয়ের আনন্দে মেতে উঠে। ঘোড়াঘাট উপজেলা থেকে প্রায় ৪১ জন যোয়ান মুক্তি যুদ্ধে অংশ গ্রহন করেছিল বলে একটি তথ্যে জানা যায়। তার মধ্যে ১৩ জন মুক্তিযুদ্ধে চলাকালীন শহিদ হন। মুক্তিযুদ্ধ চলাকালীন পাক-হানাদার বাহিনীর সদস্যরা বিভিন্ন স্থান থেকে সাধারণ নিরীহ লোক জনকে ধরে এনে স্থানীয় ঘোড়াঘাট উপজেলার ডাক বাংলা, পার্শ্ববর্তী পানি উন্নয়ন বোর্ড ও লাল দহ বিলের পাড়ে নির্মম ভাবে হত্যা করে মাটি চাপা দিয়ে রাখে। তাদের স্মৃতিরক্ষার জন্য স্বাধীনতার ৪৭ বছরেও ঘোড়াঘাটে দর্শনীয় কোন স্মৃতি সৌধ নির্মান করা হয়নি ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com