বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

আজ পলাশবাড়ী পৌরসভার প্রথম নির্বাচন

রিপোটারের নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর, ২০২০
  • ৪১২ বার পঠিত

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধা।- রাত পোহালেই পলাশবাড়ী পৌরসভার প্রথম নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইতোমধ্যে ভোটগ্রহণের ইভিএমসহ প্রয়োজনীয় সরঞ্জামাদি, প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং, পোলিং, আনসার, ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালনে কেন্দ্রে পৌঁছেছেন। উৎসবমুখর পরিবেশে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

৯ ডিসেম্বর বুধবার দুপুর থেকে পলাশবাড়ী উপজেলা নির্বাচন অফিস থেকে উপকরণ বিতরণ করা হয়। বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) অনুষ্ঠিত হতে যাওয়া ভোটে নির্বাচনে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয়পার্টি ও স্বতন্ত্রসহ মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন ৬ প্রার্থী। সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ২২ এবং সাধারণ কাউন্সিলর পদে লড়বেন ৮৮ জন।

সহকারি রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্র জানায়, পলাশবাড়ী পৌরসভায় মোট ১৬টি ভোট কেন্দ্রের বিপরীতে ১৬ জন প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ৯৪ জন ও ১’শ ৮৮ জন পোলিং অফিসার দায়িত্ব পালন করবেন।

পলাশবাড়ী পৌরসভায় মোট ভোটার সংখ্যা ৩১ হাজার ৬০২ জন। এদের মধ্যে পুরুষ ১৫ হাজার ৩৩৫ জন এবং মহিলা ১৬ হাজার ২৬৮ জন।

এদিকে গাইবান্ধা জেলা পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম জানান, নির্বাচনে ৯৬ জন পুলিশ সদস্য, এক প্লাটুন বিজিপি, এক প্লাটুন র‌্যাব ও ২২৪ জন আনসার ভিডিপি সদস্য নিরাপত্তার দায়িত্ব পালন করবেন।

নির্বাচনে মেয়র পদে প্রার্থীরা হলেন, আওয়ামী লীগ মনোনীত আবু বকর প্রধান (নৌকা), বিএনপি’র প্রার্থী আবুল কালাম আজাদ (ধানের শীষ), জাতীয় পার্টির মজিবুর রহমান (লাঙ্গল), গোলাম সরোয়ার প্রধান বিপ্লব (আ’লীগ-বহিষ্কৃত-বিদ্রোহী) নারিকেল গাছ, হাবিবুর রহমান ইসলাম (স্বতন্ত্র) জগ মার্কা ও আমিনুল ইসলাম দুদু (স্বতন্ত্র) কম্পিউটার মার্কা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com