বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

আমদানী বাড়ছে শাক সবজির দামও কমছে

রিপোটারের নাম
  • আপডেট সময় : শনিবার, ২৮ নভেম্বর, ২০২০
  • ৩২৫ বার পঠিত

রাভী আহমেদ।- শীত বাড়ছে নিস্তেজ হচ্ছে বাজারে লাগা দ্রব্যমূল্যের আগুন। এখন শীত মৌসুম, হাটে বাজারে সবজির আমাদানী বাড়ছে ফলে শাক সবজির দামও কমতে শুরু করেছে। ক’দিন আগে লাগাতার বন্যা ও কার্তিকের বর্ষণে শাক সবজির ব্যাপক ক্ষতি হয়েছিল। ভারত পিঁয়াজ রপ্তানী বন্ধ করায় হঠ্যাৎ করেই ৩০ টাকার পিয়াজ বিক্রি হয়েছে ১০০ টাকায়। ২০ টাকা কেজির আলু বিক্রী হয়েছে ৫০টাকায়। মফঃস্বলের মানুষ যে বেগুন খেত ২০ টাকায় তাও এবার বিক্রী হয়েছে ৮০ টাকায় কেজি দরে।এবার করলা দাম উঠে ছিল ৬০ থেকে ৭০ টাকা, কাঁচা মরিচ প্রতিকেজি বিক্রী হয়েছে ২০০ টাকার উপরে। সীম প্রতিকেজি বিক্রী হয়েছে ২০০ টাকা কেজিতে। কুচু ৪০ টাকা, পটল ৬০ টাকা, একটা ছোট লাউ বিক্রি হয়েছে ৫০, দই আটি শাক বিক্রী হয়েছে ২০ টাকায়, ঢেড়শ বিক্রী হয়েছে ৫০ টাকা কেজিতে। কিন্তু গত দু’সপ্তাহের মধ্যেই পীরগঞ্জসহ উত্তরাঞ্চলের হাট বাজারে সবজির দাম সহনীয় পর্যয়ে চলে এসেছে। আশা করা হচ্ছে ডিসেম্বর এর প্রথম সপ্তাহেই এই সবজির দাম আরো হ্রাস পাবে। রাজধানীসহ দেশের সর্বত্র ভোক্তারা হ্রাসকৃত মুল্যে শাক সবজি খাওয়ার সুযোগ পাবেন। বর্তমানে পীরগঞ্জ উপজেলার হাট বাজারে সব ধরনের সবজি গড়ে বিক্রী হচ্ছে ৩০ টাকা কেজিতে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com