রংপুর থেকে সোহেল রশিদ।- জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের (জিএম) বলেছেন, ‘আসন্ন নির্বাচনে আওয়ামী লীগ তাদের একাধিক প্রার্থী দাঁড় করিয়েছে। ভিন্ন ভিন্ন প্রতীকে আওয়ামী লীগের লোকজনই প্রার্থী হয়েছেন। জাতীয় পার্টিকে হয়রানি করছে কিন্তু আমরা ভয় করিনা।
আমাদের হয়রানি করলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে। আপনারা ভয় করবেন না। নির্বিঘেœ ভোট দেবেন। জাতীয় পার্টি ক্ষমতায় আসবে।’ ২৫ ডিসেম্বর/২৩খ্রি: সোমবার দুপুরে রংপুরের মিঠাপুকুরে পথ সভায় তিনি এসব কথা বলেন।
এ সময় রংপুর-৫ আসনে জাপার প্রার্থী আনিছুর রহমান আনিছকে পরিচয় করিয়ে দিয়ে তাঁর জন্য সবার কাছে ভোট চান তিনি। পথ সভায় বক্তব্য দেন জাতীয় পার্টির কো- চেয়ারম্যান, রংপুর মহানগর ও জেলার সভাপতি,রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তফা, স্থানীয় জাপা নেতা আবদুল হালিম প্রমুখ। এর পর জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের রংপুর-৬ আসনের পীরগঞ্জ লালদিঘিতে পথসভায় বক্তব্য রাখেন। সেখানে তিনি জাতীয় পার্টির প্রার্থী, উপজেলা সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় সদস্য নুরে আলম যাদুকে লাঙল মার্কায় ভোট দিতে পীরগঞ্জবাসীকে আহবান জানান। পরে তিনি সড়ক পথে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দেন।
Leave a Reply