বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

আ.লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ উপ-কমিটির সদস্য হলেন পীরগঞ্জের মাসুম

রিপোটারের নাম
  • আপডেট সময় : শনিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২১
  • ২৯৬ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক।- বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় ত্রাণ ও সমাজ কল্যাণ উপ-কমিটি’র সদস্য মনোনীত হলেন রংপুরের পীরগঞ্জ উপজেলার চতরা ইউনিয়নের কৃতি সন্তান, সাবেক ছাত্রনেতা আব্দুল্লাহ আল মাস্মু। গত ২০ ফেব্রæয়ারী বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক উপ-কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে নিজের নাম অন্তর্ভুক্তি প্রসঙ্গে মাসুম বলেন, স্কুল জীবন থেকেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে ধারণ করে ছাত্রলীগের রাজনীতি দিয়ে আমার রাজনৈতিক জীবনের পথচলা। চতরা ইউনিয়ন ছাত্রলীগের কর্মী হয়ে আমার রাজনীতিতে পথচলা শুরু। ২০০৩ সালে আমার সহোদর মাসুদ মিয়ার হাত ধরে স্কুল জীবনে ছাত্রলীগের রাজনীতির হাতেখড়ি। সেই পথচলা আজও থেমে নেই। বিগত ১/১১ এ যখন বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে কারারুদ্ধ করা হয় তখন নেত্রী মুক্তি আন্দোলনে সম্পৃক্ত থাকার সুযোগ হয়েছিল। তিনি আরও বলেন, সকল প্রকার আন্দোলন সংগ্রামে ভূমিকা রাখার চেষ্টা করেছি। আগামী দিনেও মাননীয় প্রধানমন্ত্রী’র ক্ষুধা ও দারিদ্র্য মুক্ত স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে আমি নিজেকে উজাড় করে কাজ করে যাব।আমাকে ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক উপ-কমিটির সদস্য মনোনীত করায় পীরগঞ্জের পুত্রবধূ, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা’র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com