বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

আ.লীগ নেতার ছেলের খুনের রহস্য উম্মোচন

রিপোটারের নাম
  • আপডেট সময় : শুক্রবার, ১৫ মার্চ, ২০২৪
  • ২০৭ বার পঠিত
গাইবান্দা থেকে বজ্রকথা প্রতিনিধি।- গাইবান্ধার সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আব্দুস সামাদ আকন্দের পরিবারের সঙ্গে প্রতিবেশী শাহিন মিয়া গংদের পূর্ব শত্রুতা ছিলো। এরই জেরে তার ছেলে শফিকুর রহমান পাভেলকে (৩৭) আসামিরা সুকৌশলে ডেকে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে খুন করে।
বুধবার (১৩ মার্চ) গাইবান্ধা পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন)  ইবনে মিজান। এর আগে শনিবার (৯ মার্চ) সন্ধ্যার পর পাভেলকে আসামিদের বসতবাড়িতে হত্যা করে তার লাশ গুম করার উদ্দেশ্যে গাইবান্ধা সদর উপজেলার রঘুনাথপুর গ্রামের সিরাজুল ইসলামের পরিত্যক্ত বাড়ির টয়লেটের ট্যাংকির ভেতর গোপনে রাখে।
এ ঘটনায় পাভেলের ভাই বেলাল আকন্দ ইউসুফ বাদি হয়ে নিখোঁজের একটি সাধারণ ডায়েরি করেন। তার বাড়ির পাশে সবুজ মিয়ার দোকানের সামনে থেকে পাভেল নিখোঁজ হয়েছে বলে ডায়েরিতে উল্লেখ করেন।
এরপর অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) আব্দুল্লাহ আল মামুন সঙ্গীয় ফোর্স নিয়ে তদন্তকালে তথ্যপ্রযুক্তির ব্যবহারের মাধ্যমে নিখোঁজ পাভেলের মোবাইল ফোনের শেষ কথোপকথোনের স্থান সনাক্ত করেন এবং তার সঙ্গে পূর্বের ফোনালাপের ব্যক্তিদের সন্দেহের আওতায় রেখে তাদের গতিবিধি অনুসরণ করে  রঘুনাথপুর গ্রামের হাবিবুর রহমান হাবি (৪৪), সুজন মিয়া (৩৬) ও অমেলা বেগম (৪২) কে গ্রেফতার করা হয়। এই আসামিদের জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে পাভেল হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে এবং ঘটনাটি বিস্তারিত ও অপরাপর অজ্ঞাতনামা পলাতক আসামিদের নাম-ঠিকানা প্রকাশ করেছে। তারপর শফিকুর রহমান পাভেলের মরদেহ মঙ্গলবার (১২ মার্চ) সকাল সাড়ে ৯ টার দিকে ওই ট্যাংকের ভেতর থেকে উদ্ধার করা হয়েছে। এদিন এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের হয়।  অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন)  ও পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত ইবনে মিজান বলেন, হত্যার শিকার পাভেলের মরদেহ উদ্ধারসহ হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ধারালো দা জব্দ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com