বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

ইউএনও’র সহযোগীতায় ঢাবিতে ভর্তির স্বপ্নপূরণ হলো কাদেরের

রিপোটারের নাম
  • আপডেট সময় : সোমবার, ২৭ ডিসেম্বর, ২০২১
  • ২৭৬ বার পঠিত

বজ্রকথা প্রতিনিধি।-ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) সুযোগ পেয়েও টাকার অভাবে ভর্তি পারছিলেন না দরিদ্র পরিবারের সন্তান মেধাবী শিক্ষার্থী আবদুল কাদেরের। অবশেষে তার এ স্বপ্ন পূরণ করলেন রংপুরের মিঠাপুকুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফাতেমাতুজ জোহরা। মেধাবী আবদুল কাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য আজ সোমবার নগদ টাকা সহায়তা প্রদান করা হয়েছে। কাদের মিঠাপুকুর উপজেলার কাফ্রিখাল ইউনিয়নের মুরারীপুর গ্রামের প্রতিবন্ধী সাইদুল ইসলামের ছেলে। আবদুল কাদের ২০২০-২১ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ঘ’ ইউনিটে ভর্তি পরীক্ষায় অংশ নিয়ে ৫২২তম হয়ে ‘ইংরেজি ভাষা’ বিষয়ে ভর্তির সুযোগ পেয়েছেন। তবে টাকার অভাবে তার ভর্তি হতে পারছিলেন না।
পারিবারিক সূত্রে জানা যায়, ছোট বেলা থেকেই কাদের ছিল মেধাবী। কুমরগঞ্জ উচ্চ বিদ্যালয় থেকে ২০১৮ সালে এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ পেয়ে তিনি উত্তীর্ণ হন। ২০২০ সালে কারমাইকেল বিশ্ববিদ্যালয় কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ-৫ পান। তিন ভাই বোনের মধ্যে কাদের দ্বিতীয়।
কাদেরের বাবা সাইদুল ইসলাম একজন প্রতিবন্ধী। তিনি অতিকষ্টে ধারদেনা করে কাদেরকে লেখাপড়ার খরচ নির্বাহ করতেন। এরই মধ্যে তিনি অসুস্থ হয়ে পড়েন। ফলে তার মাথায় কাঁঠাল ভেঙ্গে পড়ে। গত কয়েক বছর ধরে ধারদেনা করে কোনো রকমে চলছে তার পরিবার। আবদুল কাদেরের পিতা সাইদুল ইসলাম বলেছেন, ‘মুই ভাব নাই বাহে মোর ছোল ঢাকাত চাঞ্জ পাবে। ট্যাকার জন্যে ছোলোক ভর্তি করবার পারো নাই। ইউএনও স্যারোক ধন্যবাদ।’
এদিকে, কাদের এসএসসি পরীক্ষা পাস করার পর থেকে নিজের পড়ালেখা চালাতে বাড়ি বাড়ি গিয়ে টিউশনি করাতে শুরু করেন। প্রতিদিন একটি ভাঙা সাইকেল নিয়ে শহরের বিভিন্ন এলাকায় গিয়ে টিউশনি করিয়ে লেখাপড়া করে এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ লাভ করেন কাদের। পরে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশ নিতে থাকেন। মেধার যোগ্যতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ঘ’ ইউনিটে ভর্তির সুযোগ পান। তবে অসুস্থ বাবার পক্ষে তার বিশ্ববিদ্যালয়ে ভর্তির টাকা জোগাড় করা সম্ভব নয়। এতে কাদেরের স্বপ্ন ভেঙে পড়ে। অনিশ্চিত হয়ে পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি।বিষয়টি জানতে পারেন মিঠাপুকুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফাতেমাতুজ জোহরা। তিনি সোমবার কাদেরকে নিজ কার্যালয়ে ডেকে হাতে নগত ২০ হাজার টাকা তুলে দেন। ভবিষ্যতে যে কোন সমস্যা হলে যোগাযোগ করার জন্য বলেন।
ইউএনও ফাতেমাতুজ জোহরা বলেন, কাদের নামের ওই মেধাবী শিক্ষার্থী নিজে কষ্ট করে আজ বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছে। এটা অনেক গর্বের। আমরা যখন জানতে পারলাম সে অর্থের অভাবে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারছে না, ঠিক সে সময় আমি ব্যক্তিগতভাবে তার স্বপ্ন পূরণে এগিয়ে এসেছি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com