বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

উগ্রবাদীদের রুখে দিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে -মনোরঞ্জন শীল গোপাল এমপি

রিপোটারের নাম
  • আপডেট সময় : শনিবার, ৮ মে, ২০২১
  • ৩৪২ বার পঠিত

ফজিবর রহমান বাবু।- দিনাজপুর ১ আসনের সংসদ সদস্য ও হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সিনিয়র সহ-সভাপতি মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, জাতীয়তাবাদ, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতাই বঙ্গবন্ধুর আওয়ামী লীগের পরিচয়। আর ধর্মান্ধ মৌলবাদী যেকোনো সংগঠন বা গোষ্ঠীই হলো প্রগতির বিরুদ্ধে, গণতন্ত্রের বিরুদ্ধে, অসা¤প্রদায়িক চেতনার বিরুদ্ধে। এরা কখনো কোনো দিনই কারো বন্ধু হতে পারে না। আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে উগ্রবাদীদের রুখে দিতে হবে ৭ মে ২০২১ শুক্রবার বীরগঞ্জ উপজেলার পলাশবাড়ী ইউনিয়নে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের বাস্তবায়নে ১০ লাখ টাকা ব্যয়ে পলাশবাড়ী হাইস্কুল সংলগ্ন দূর্গা মন্দিরের নির্মান কাজের উদ্বোধনকালে উপরোক্ত কথা বলেন। তিনি আরোও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ অদম্য গতিতে উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। আজ এই উন্নয়নের বাংলাদেশকে এই উগ্রবাদীরা সহ্য করতে পারছে না। কীভাবে উন্নয়নশীল বাংলাদেশকে ২০৪১ সালের মধ্যে উন্নত দেশে উন্নতির পথে বাধা সৃষ্টি করে জঙ্গি ও ব্যর্থ রাষ্ট্র করাই স্বাধীনতা বিরোধীদের অপপ্রয়াস। তাই তারা ধর্মের অপব্যাখ্যার মাধ্যমে দেশে সা¤প্রদায়িকতা উস্কে দিয়ে দেশি-বিদেশি চক্রান্ত বাস্তবায়নের জন্য মৌলবাদ সমর্থন করছে। এমনি পরিস্থিতিতে উগ্রসা¤প্রদায়িক শক্তিকে মোকাবিলা করার পাশাপাশি আমাদেরকে আরও সোচ্চার হতে হবে। এসময় উপস্থিত ছিলেন বীরগঞ্জ থানার ওসি আব্দুল মতিন প্রধান, বঙ্গবন্ধু সৈনিক লীগ জেলা শাখার সভাপতি মো. কামাল হোসেন, উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. ইয়াসিন আলী, পলাশবাড়ী ইউনিয়নের আওয়ামী লীগের সাধারন সম্পাদক মো. ইব্রাহীম শাহসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com